সম্প্রতি, ‘প্রবাসীদের ভোট সব বাতিল’ শীর্ষক একটি দাবি ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে।

ফেসবুকে প্রচারিত কিছু পোস্ট দেখুন: এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রবাসীদের সব ভোট বাতিলের দাবিটি সঠিক নয় বরং আজ (০৭ ফেব্রুয়ারি) সকাল সোয়া ১০টা পর্যন্ত চার লাখ ২২ হাজার ৯৬০টি পোস্টাল ব্যালট দেশে এসেছে এবং আলোচিত দাবিটি মিথ্যা বলে নিশ্চিত করেছেন নির্বাচন কমিশন সচিবালয়ের জনসংযোগ শাখার পরিচালক মো. রুহুল আমিন মল্লিক।
অনুসন্ধানের শুরুতে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করে প্রবাসীদের সব ভোট বাতিল হওয়ার সপক্ষে কোনো তথ্য পাওয়া যায়নি। এমনকি নির্বাচন কমিশনের ওয়েবসাইট কিংবা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোট দিতে ‘পোস্টাল ভোট বিডি’ নামে ওয়েবসাইট চালু রেখেছে নির্বাচন কমিশন। সেখানেও আলোচিত দাবির সপক্ষে কোনো তথ্য পাওয়া যায়নি।
বিডিনিউজ২৪ এর ওয়েবসাইটে আজ (০৭ ফেব্রুয়ারি) “সোয়া চার লাখ প্রবাসীর পোস্টাল ব্যালট দেশে পৌঁছেছে” শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন পাওয়া যায়। উক্ত প্রতিবেদন থেকে জানা যায়, ইসির ওসিভি-এসডিআই প্রকল্পের টিম লিডার সালীম আহমাদ খান জানান, শনিবার (০৭ ফেব্রুয়ারি) সকাল সোয়া ১০টা পর্যন্ত চার লাখ ২২ হাজার ৯৬০টি পোস্টাল ব্যালট ফিরেছে।
একই তথ্যে সংবাদ প্রকাশ করেছে: টাইমস অফ বাংলাদেশ, খবরের কাগজ, রাইজিং বিডি।
এছাড়া, প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের ফ্যাক্টস পেজ থেকে দেওয়া একটি পোস্টেও আলোচিত দাবিটি মিথ্যা বলে জানানো হয়েছে।
পরবর্তীতে বিষয়টি অধিকতর যাচাইয়ের জন্য নির্বাচন কমিশন সচিবালয়ের জনসংযোগ শাখার পরিচালক মো. রুহুল আমিন মল্লিকের সাথে যোগাযোগ করে রিউমর স্ক্যানার। তিনি জানান, ‘দাবিটি ভুয়া, বাতিল হয়নি।’
সুতরাং, প্রবাসীদের সব ভোট বাতিলের দাবিটি সম্পূর্ণ মিথ্যা।
তথ্যসূত্র
- Bangladesh Election Commission- Website
- Postal Vote Bd- Website
- BdNews24- সোয়া চার লাখ প্রবাসীর পোস্টাল ব্যালট দেশে পৌঁছেছে
- TOB- দেশে এসেছে ৪ লাখ ২২ হাজার প্রবাসীর পোস্টাল ব্যালট
- Khaborer Kagoj- দেশে এসেছে ৪ লাখ ২২ হাজার প্রবাসীর ভোট
- Rising Bd- দেশে পৌঁছেছে প্রবাসীদের ৪ লাখ ২২ হাজার ভোট
- CA Press Wing Facts- Facebook Post
- EC’s Public Relations Wing Director Statement


