নির্বাচনে কোনো মার্ডার হলে এর দায় সরকারের নয় বলে মন্তব্য করেননি শফিকুল আলম

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলাদেশ অন্তর্বর্তীকালীন সরকার এর প্রেস সচিব শফিকুল আলম এর ছবি সংযুক্ত করে ‘নির্বাচনে কোনো মা/র্ডা/র হলে এর দায় সরকারের নয়’ শিরোনামে ইলেকট্রনিক গণমাধ্যম বাংলাভিশনের আদলে ডিজাইন সংবলিত একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।
এরূপ দাবিতে টিকটকে প্রচারিত পোস্ট দেখুন এখানে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ‘নির্বাচনে কোনো মা/র্ডা/র হলেএর দায় সরকারের নয়’ শীর্ষক মন্তব্য করেননি প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। প্রকৃতপক্ষে, একটি স্যাটায়ার পেজের ব্যঙ্গাত্মক পোস্ট থেকে সূত্রপাত হওয়া পোস্টকে আসল খবর দাবিতে প্রচার করা হয়েছে।
উক্ত দাবিতে প্রচারিত পোস্ট পর্যবেক্ষণ করে দাবির সপক্ষে কোনো তথ্যসূত্র পাওয়া যায়নি। এ বিষয়ে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করলেও আলোচিত দাবির সপক্ষে নির্ভরযোগ্য সূত্রে কোনো তথ্যপ্রমাণ পাওয়া যায়নি। আলোচিত দাবিতে প্রচারিত ফটোকার্ডের সূত্রপাতের বিষয়ে অনুসন্ধানে, মূলধারার গণমাধ্যম ‘বাংলাভিশন’ এর লোগোর আদলে তৈরি ‘গজবভিশন’ নামের একটি ফেসবুক পেজে ৩৬ জুলাই তারিখ সংবলিত আলোচিত ফটোকার্ডটি পোস্ট হতে দেখা যায়।
গজবভিশন’ পেজটি পর্যবেক্ষণ করলে পেজের বায়োতে ‘শুধু বিনোদনের জন্য! সমসাময়িক খবর ব্যঙ্গ-সারকাজমে উপস্থাপন। সিরিয়াস হবেন না।’
শীর্ষক বাক্যের উল্লেখ পাওয়া যায়। এছাড়াও, পেজটি পর্যবেক্ষণ করলে এরূপ আরো অনেক ব্যাঙ্গাত্মক পোস্ট পাওয়া যায়। পাশাপাশি, আলোচিত পোস্টটির তারিখ পর্যবেক্ষণ করলে ‘৩৬ জুলাই ২০২৫’ লেখা দেখা যায়। এ থেকে নিশ্চিত হওয়া যায় যে আলোচিত পোস্টটিও মূলত ব্যাঙ্গাত্মক কনটেন্ট হিসেবেই তৈরি করা হয়েছে।
সুতরাং,শফিকুল আলম ‘নির্বাচনে কোনো মার্ডার হলে এর দায় সরকারের নয়’ শীর্ষক মন্তব্য করেছেন বলে প্রচারিত দাবিটি মিথ্যা।
তথ্যসূত্র
- GojobVision – Facebook Post
- Rumor Scanner’s analysis

