গত ১২ ডিসেম্বর দুপুরে ঢাকার পুরানা পল্টনের বক্স কালভার্ট রোডে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি গুলিবিদ্ধ হন। এরপর সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় গত ১৮ ডিসেম্বর তিনি মারা যান। এরই প্রেক্ষিতে, `সামান্য একজন মানুষ মারা যাবার কারণে গত কালরাতে সংবাদ মাধ্যমের উপর যে আক্রমণ করা হয়েছে। তার মাধ্যমে বোঝা গেছে মৃত মানুষটি কেমন ছিলো’ শীর্ষক মন্তব্যটি ভিচি উপস্থাপিকা ও বিএনপি অ্যাক্টিভিস্ট কাজি জেসিনের দাবিতে একটি ডিজিটাল ব্যানার ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে।

ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।
টিকটকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ‘সামান্য একজন মানুষ মারা যাবার কারণে গত কালরাতে সংবাদ মাধ্যমের উপর যে আক্রমণ করা হয়েছে। তার মাধ্যমে বোঝা গেছে মৃত মানুষটি কেমন ছিলো’ শীর্ষক মন্তব্যটি কাজি জেসিন করেননি। প্রকৃতপক্ষে, কোনো তথ্য প্রমাণ ছাড়াই আলোচিত দাবিটি ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে।
অনুসন্ধানের শুরুতে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করে গণমাধ্যম ও বিশ্বস্ত সূত্রে আলোচিত দাবির সপক্ষে কোনো তথ্য পাওয়া যায়নি।
এরপর কাজি জেসিনের ফেসবুক অ্যাকাউন্টটি পর্যালোচনা করে গত ২০ ডিসেম্বর প্রচারিত একটি পোস্ট খুঁজে পাওয়া যায়। সেই পোস্টে হাদির মৃত্যুতে সারাদেশে হওয়া হামলা ও ভাঙচুরের ঘটনা নিয়ে সমালোচনা করলেও আলোচিত মন্তব্যটি করেননি।
অর্থাৎ, প্রচারিত মন্তব্যটি ভুয়া।
সুতরাং, ওসমান হাদিকে নিয়ে ‘‘সামান্য একজন মানুষ মারা যাবার কারণে গত কালরাতে সংবাদ মাধ্যমের উপর যে আক্রমণ করা হয়েছে। তার মাধ্যমে বোঝা গেছে মৃত মানুষটি কেমন ছিলো’ শীর্ষক মন্তব্যটি টিভি উপস্থাপিকা ও বিএনপি অ্যাক্টিভিস্ট কাজি জেসিনের নামে প্রচার করা হচ্ছে; যা সম্পূর্ণ মিথ্যা।
তথ্যসূত্র
- Kazi Jesin- Facebook Account
- Kazi Jesin- Facebook Post


