তেলের দাম বাড়িয়েছে সিন্ডিকেট এখানে সরকারের সংশ্লিষ্টতা নেই বলে জ্বালানি মন্ত্রীর ভুয়া বক্তব্য প্রচার

সম্প্রতি, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু “তেলের দাম বাড়িয়েছে সিন্ডিকেট। এখানে সরকারের কোনো সংশ্লিষ্টতা নেই।” শীর্ষক মন্তব্যটি করেছেন দাবিতে একটি দাবি ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে।
ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন: এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ইকবাল হাসান মাহমুদ টুকু “তেলের দাম বাড়িয়েছে সিন্ডিকেট। এখানে সরকারের কোনো সংশ্লিষ্টতা নেই।” শীর্ষক মন্তব্য করেননি। প্রকৃতপক্ষে, উক্ত মন্তব্যটি প্রথমে একটি সার্কাজম পেজ থেকে তার নামে প্রচার করা হয়েছিল। পরবর্তীতে যা আসল দাবিতে ছড়িয়ে পড়েছে।
ইকবাল হাসান মাহমুদ টুকু প্রকাশ্যে এমন মন্তব্য করলে গণমাধ্যমে তা ফলাও করে প্রচার হওয়ার কথা। কিন্তু, প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করে আলোচিত দাবির সপক্ষে কোনো তথ্য পাওয়া যায়নি।
পরবর্তীতে আলোচিত দাবিটির সূত্রপাতের বিষয়ে অনুসন্ধান করে রিউমর স্ক্যানার টিম। অনুসন্ধানে “Gupto Television” নামক একটি ফেসবুক পেজ থেকে গত ১৯ এপ্রিল সকাল ১১টা ০৮ মিনিটে করা সম্ভাব্য প্রথম পোস্টটি খুঁজে পাওয়া যায়। তবে, উক্ত পোস্টে কোনো সূত্র উল্লেখ করা হয়নি।
এরপর, “Gupto Television” নামক একটি ফেসবুক পেজটি বিশ্লেষণ করে দেখা যায়, এটি একটি স্যাটায়ার পেজ।

অর্থাৎ, আলোচিত দাবিটি প্রথমে মজার ছলে প্রচার করা হলেও পরবর্তীতে তা আসল দাবিতে ছড়িয়ে পড়েছে।
সুতরাং, ইকবাল হাসান মাহমুদ টুকু “তেলের দাম বাড়িয়েছে সিন্ডিকেট। এখানে সরকারের কোনো সংশ্লিষ্টতা নেই।” শীর্ষক মন্তব্য করেছেন বলে প্রচারিত দাবিটি সম্পূর্ণ মিথ্যা।
তথ্যসূত্র
- Gupto Television- Facebook Post
- Gupto Television- Facebook Page

