চাঁদাবাজি করতে গিয়ে বিএনপির নেতার জুতার বাড়ি খাওয়ার দাবিতে সাজানো ভিডিও প্রচার

সম্প্রতি, বাজারে চাঁদাবাজি করতে গিয়ে বিএনপির কথিত এক নেতা একজন মহিলা দোকানির হাতে জুতার বাড়ি খেয়েছেন দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও প্রচার করা হয়েছে। প্রচারিত ভিডিওটিতে দেখা যায়, চাঁদা নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে ওই মহিলা কথিত বিএনপি নেতাকে জুতা দিয়ে বাড়ি মারেন।

ফেসবুকে প্রচারিত এমন ভিডিও দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।

ইনস্টাগ্রামে প্রচারিত একই ভিডিও দেখুন এখানে (আর্কাইভ)।

থ্রেডসে প্রচারিত এমন ভিডিও দেখুন এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমন স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, চাঁদাবাজি করতে গিয়ে বিএনপির কথিত নেতার মহিলা দোকানির হাতে জুতার বাড়ি খাওয়ার দাবিতে প্রচারিত ভিডিওটি আসল নয়। প্রকৃতপক্ষে, স্ক্রিপ্টেড বা অভিনীত ভিডিওকে আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানে গণমাধ্যম কিংবা অন্য কোনো নির্ভরযোগ্য সূত্রে আলোচিত ভিডিওটির ঘটনার বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি।

পরবর্তীতে ভিডিওটির বিষয়ে অনুসন্ধানে Shikdar2.2 নামের একটি ফেসবুক পেজে ২০২৫ সালের ১৬ ডিসেম্বর আলোচিত ভিডিওটির একটি বর্ধিত সংস্করণ প্রচারিত হতে দেখা যায়। তবে ভিডিওটির শিরোনামে চাঁদা চাইতে যাওয়া ওই ব্যক্তিকে বিএনপির নেতা উল্লেখ না করে পাতি নেতা উল্লেখ করা হয়। এছাড়াও ভিডিওটির কোথাও তাকে বিএনপির কোনো নেতাকর্মী হিসেবে দাবি করতে শোনা যায়নি।

উক্ত ভিডিওটি প্রচারকারী পেজটি পর্যালোচনা করে আলোচিত ভিডিওতে দেখতে পাওয়া নারী ও পুরুষের একাধিক ভিডিওর সন্ধান পাওয়া যায়। এমন কিছু ভিডিও দেখুন এখানে, এখানে এবং এখানে। ভিডিওগুলোতে তাদেরকে ভিন্ন ভিন্ন চরিত্রে দেখতে পাওয়া যায়। যার মাঝে কয়েকটিতে তাদেরকে স্বামী-স্ত্রী হিসেবেও দেখতে পাওয়া যায়। যা থেকে স্পষ্টত বোঝা যাচ্ছে, এর কোনোটিই সত্য ঘটনা নয় বরং সবগুলোই স্ক্রিপ্টেড ভিডিও।

পরবর্তীতে পেজটির বায়ো পর্যবেক্ষণ করেও দেখা যায়, সেখানে উল্লেখ রয়েছে এটি একটি বিনোদনধর্মী পেজ। পেজটিতে প্রচারিত ভিডিওগুলো পর্যবেক্ষণ করলেও বিষয়টি স্পষ্টভাবে বোঝা যায়।

সুতরাং, স্ক্রিপ্টেড ভিডিওকে বিএনপির নেতার চাঁদাবাজি করতে গিয়ে মহিলা দোকানির হাতে জুতার বাড়ি খাওয়ার ভিডিও দাবিতে প্রচার করা হয়েছে; যা সম্পূর্ণ মিথ্যা।

তথ্যসূত্র

  • Shikdar2.2 Facebook Post
  • Rumor Scanner’s Analysis
Share: