পারিবারিক বিরোধে আত্মীয়দের ওপর হামলাকে আ. লীগের নেতাকে কুপিয়ে হত্যা দাবিতে প্রচার 

সম্প্রতি, “প্রকাশ্যে আওয়ামিলীগ নেতাকে কুপিয়ে হত্যার নির্মম দৃশ্য” শীর্ষক দাবিতে একটি ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে। 

ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন: এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।

ইনস্টাগ্রামে প্রচারিত পোস্ট দেখুন: এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওটি আওয়ামী লীগের নেতাকে কুপিয়ে হত্যার কোনো দৃশ্য নয়। প্রকৃতপক্ষে, গত ২০ ফেব্রুয়ারি সুনামগঞ্জের বিশ্বম্ভপুর উপজেলার ধনপুর ইউনিয়নের গোলগাও গ্রামে জমি নিয়ে বিরোধের জেরে নিজ মামা, মামী, নানীসহ অন্তত ১০ জনকে কুপিয়ে জখম করেন নাতীরা৷ সেই ঘটনার দৃশ্য এটি।

অনুসন্ধানে “Sagor Vhai” নামক একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে গত ২০ ফেব্রুয়ারি প্রচারিত একটি ভিডিও পাওয়া যায়। উক্ত ভিডিওর সাথে আলোচিত ভিডিওর মিল রয়েছে।

উক্ত ভিডিওর ক্যাপশনে লিখা রয়েছে, জমি নিয়ে ভাগিনার হাতে মামা আহত। উক্ত পোস্টের মন্তব্যের ঘরে পোস্টকারী উল্লেখ করেছেন ঘটনাটি সুনামগঞ্জের বিশ্বম্ভপুর উপজেলার পূর্ব গোলগাও গ্রামের। 

পরবর্তীতে অনুসন্ধানে জাতীয় দৈনিক কালের কণ্ঠের ওয়েবসাইটে গত ২১ ফেব্রুয়ারি “নাতিদের বিরুদ্ধে নানিসহ পরিবারের ১০ জনকে কুপিয়ে জখমের অভিযোগ” শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন পাওয়া যায়। উক্ত প্রতিবেদনে যুক্ত ছবির সাথে আলোচিত ভিডিওর দৃশ্যের মিল রয়েছে। কালের কণ্ঠের প্রতিবেদনটি থেকে জানা যায়, গত ২০ ফেব্রুয়ারি সুনামগঞ্জের বিশ্বম্ভপুর উপজেলার ধনপুর ইউনিয়নের গোলগাও গ্রামে জমি নিয়ে বিরোধের জেরে নিজ মামা, মামী, নানীসহ অন্তত ১০ জনকে কুপিয়ে জখম করেন নাতীরা।

অর্থাৎ, উক্ত হামলার ঘটনাটি ঘটেছিল রাজনৈতিক কারণে নয় বরং জমি নিয়ে পারিবারিক বিরোধের কারণে।

সুতরাং, জমি নিয়ে পারিবারিক বিরোধের কারণে মামা, মামা, নানীসহ আত্মীয়দের ওপর নাতীদের হামলার দৃশ্যকে আওয়ামী লীগের নেতাকে প্রকাশ্যে কুপিয়ে হত্যার দৃশ্য দাবিতে প্রচার করা হচ্ছে; যা সম্পূর্ণ মিথ্যা।

তথ্যসূত্র

Share: