ফরিদপুরে জেমসের কনসার্টে হামলায় ৫ জন নিহত হওয়ার দাবিটি ভুয়া  

গত ২৬ ডিসেম্বর ফরিদপুর জিলা স্কুলের ১৮৫তম বর্ষপূর্তি অনুষ্ঠানের সমাপনী দিনে বহিরাগতদের হামলার মুখে দেশের জনপ্রিয় ব্যান্ড তারকা জেমসের (নগর বাউল) সংগীতানুষ্ঠান পণ্ড হয়ে যায়।  এর প্রেক্ষিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ফটোকার্ড প্রচার করে দাবি করা হচ্ছে, ফরিদপুরে জেমসের কনসার্টে হামলায় ৫ জন নিহত হয়েছে। 

উক্ত দাবির ফেসবুক পোস্ট দেখুন: এখানে (আর্কাইভ)।

একই দাবিতে ফেসবুকের ভিন্ন ভিন্ন অ্যাকাউন্ট ও পেজ থেকে প্রচারিত পোস্ট দেখুন: এখানে, এখানে, এখানে, এখানে এবং এখানে

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ফরিদপুর জিলা স্কুলে জেমসের কনসার্টে ৫ জন নিহত হওয়ার দাবিটি সঠিক নয়। প্রকৃতপক্ষে, এ ঘটনায় কেউ মারা যায়নি। তবে, অন্তত ২৫ থেকে ৩০ জন শিক্ষার্থী গুরুতর আহত হয়েছেন বলে স্থানীয় এবং গণমাধ্যম সূত্রে নিশ্চিত হওয়া যায়।

আলোচিত দাবিটির সূত্রপাত অনুসন্ধানে দৈনিক আজকের কণ্ঠ নামের একটি ফেসবুক পেজে একই দাবি সম্বলিত একটি ফটোকার্ড পাওয়া যায়। পর্যবেক্ষণে, উক্ত দাবি সংবলিত ফটোকার্ডে কোনো তথ্যসূত্রের উল্লেখ পাওয়া যায়নি। এছাড়া, আলোচিত দাবির ফটোকার্ডটি প্রচারের প্রায় আড়াই ঘন্টা পরে তা সরিয়ে নেওয়া হয় এবং এর স্থলে ‘ফরিদপুরে জেমসের কনসার্টে হা’ম’লায় আহত ৫০’ শীর্ষক বাক্য যুক্ত করা হয়।

পরবর্তীতে, আলোচিত বিষয়ে নগরবাউল জেমস এবং আয়োজকদের বক্তব্য সংযুক্ত জাতীয় দৈনিক প্রথম আলোর ওয়েবসাইটে গত ২৭ ডিসেম্বরে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়।

প্রতিবেদনের বিস্তারিত বিবরণী থেকে জানা যায়, ফরিদপুর জিলা স্কুলের ১৮৫ বর্ষ উদ্‌যাপন ও পুনর্মিলনী অনুষ্ঠানের শেষ দিনে বহিরাগতদের ইট নিক্ষেপের কারণে কনসার্ট বাতিল হয়। তবে একে আয়োজকদের অব্যবস্থাপনা ও ব্যর্থতা হিসেবে দেখছে নগরবাউল। এছাড়া আয়োজক কমিটির তথ্যমতে, নিবন্ধনবিহীন বহিরাগত দর্শকদের প্রবেশে বাধা দেওয়াকে কেন্দ্র করে রাত সাড়ে নয়টার দিকে তারা দেয়াল টপকে ভেতরে ঢোকার চেষ্টা ও ইটপাটকেল নিক্ষেপ করে। এতে অন্তত ২৫–৩০ জন আহত হন এবং পরিস্থিতি সহিংসতায় রূপ নেয়।

এছাড়া, আলোচিত এই ঘটনায় দেশি একাধিক (, , ) সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয়, যা থেকে একই তথ্য জানা যায়।

তাছাড়া, অন্য কোনো সংবাদমাধ্যম কিংবা নির্ভরযোগ্য কোনো সূত্রেও ৫ জন নিহত হওয়ার দাবির পক্ষে কোনো সংবাদ তা তথ্য পাওয়া যায়নি।

সুতরাং, বহিরাগতদের হামলায় পণ্ড ফরিদপুর জিলা স্কুলে জেমসের কনসার্টে ৫ জন নিহত হওয়ার দাবিটি সম্পূর্ণ মিথ্যা।

তথ্যসূত্র

Share: