গত ১৪ এপ্রিল টাঙ্গাইলের শহীদ মারুফ স্টেডিয়ামে কৃষক কার্ড বিতরণ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখানে কৃষক কার্ড পান কবির হোসেন নামের এক কৃষক। এর প্রেক্ষিতে কবির হোসেনের বিলাসবহুল চলাফেরা ও পোশাকের কয়েকটি ছবি ইন্টারনেটে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে।

কবির হোসেনের আলোচিত ছবিগুলো যুক্ত করে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে, এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, কবির হোসেনের বিলাসবহুল ছবিগুলো বাস্তব নয়। প্রকৃতপক্ষে, আলোচিত ছবিগুলো কবির হোসেন নিজেই কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে তৈরি করে নিজ ফেসবুক অ্যাকাউন্ট থেকে পোস্ট করেন, যা সম্প্রতি বাস্তব দাবিতে ছড়িয়ে পড়েছে।
অনুসন্ধানের শুরুতে আলোচিত কৃষক কবির হোসেনের ফেসবুক অ্যাকাউন্ট খুঁজে বের করে রিউমর স্ক্যানার। কবির হোসেনের অ্যাকাউন্টটি পর্যবেক্ষণ করে দেখা যায়, আলোচিত ছবিগুলো তিনি বিভিন্ন সময় পোস্ট (১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯, ১০) করেছিলেন।

শুধু এগুলোই নয়, কবির হোসেনকে তার ফেসবুক অ্যাকাউন্ট থেকে আরও একাধিক এআই দিয়ে তৈরি ছবি পোস্ট করতে দেখা যায়। দেখুন এখানে, এখানে, এখানে, এখানে, এখানে।
এছাড়া, কবির হোসেনের উক্ত ছবিযুক্ত পোস্টগুলোতে ‘এআই লেভেল’ থাকতেও দেখা যায়।
পাশাপাশি, কবির হোসেন নিজেই রিউমর স্ক্যানারকে জানান, আলোচিত ছবিগুলো এআই দিয়ে তৈরি করা।
ছবিগুলো যাচাইয়ের জন্য একাধিক এআই ডিটেক্টর দিয়ে বিশ্লেষণ করে দেখা যায়, ছবিগুলো এআই দিয়ে তৈরি হওয়ার সম্ভাবনা প্রায় শতভাগ।

অর্থাৎ, ছবিগুলো বাস্তব নয়।
সুতরাং, কৃষক কবির হোসেনের বিলাসবহুল চলাফেরা ও পোশাক পরিধানের ছবিগুলো এআই জেনারেটেড।
তথ্যসূত্র
- Kabir Hosen- Facebook Account
- Kabir Hosen- Facebook Posts
- Jago News- প্রধানমন্ত্রীর কাছ থেকে কৃষক কার্ড পাওয়া কবির সম্পর্কে যা জানা গেলো
- Ai Analysis


