সংরক্ষিত নারী আসন ইস্যুতে ওসমান হাদীকে জড়িয়ে ফাতিমা তাসনিম জুমার নামে ভুয়া মন্তব্য

সম্প্রতি, ডাকসুর মুক্তিযুদ্ধ ও গণতন্ত্র সম্পাদক ফাতিমা তাসনিম জুমা “হাদি হত্যার বিচারের দাবিতে আমি সবচেয়ে বেশি সরব ছিলাম অথচ কোনো দল থেকে আমাকে সংরক্ষিত নারী আসনে এপ্রোচ ও করলো না” বলে মন্তব্য করেছেন দাবিতে ফাতিমা তাসনিম ঝুমার ছবি সংযুক্ত করে তৈরি একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হয়েছে।

এরূপ দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে, এখানে এবং এখানে

ফ্যাক্টচেক


রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, “হাদি হত্যার বিচারের দাবিতে আমি সবচেয়ে বেশি সরব ছিলাম অথচ কোনো দল থেকে আমাকে সংরক্ষিত নারী আসনে এপ্রোচ ও করলো না” শীর্ষক কোনো মন্তব্য করেননি ডাকসু নেত্রী ফাতেমা তাসনিম জুমা। প্রকৃতপক্ষে, একটি স্যাটায়ার পেজের ব্যঙ্গাত্মক পোস্ট থেকে সূত্রপাত হওয়া পোস্টকে আসল খবর দাবিতে প্রচার করা হয়েছে।

এই বিষয়ে অনুসন্ধানের শুরুতে ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে এতে দাবির সপক্ষে কোনো তথ্যসূত্র পাওয়া যায়নি। প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করলেও আলোচিত দাবির পক্ষে গণমাধ্যম কিংবা কোনো নির্ভরযোগ্য সূত্রে কোনো তথ্যপ্রমাণ পাওয়া যায়নি।

উক্ত ফটোকার্ডের সূত্রপাত অনুসন্ধানে জানা যায়, ‘গুপ্ত টেলিভিশন’ নামের একটি ফেসবুক পেজে গত ২১ এপ্রিল আলোচিত ফটোকার্ডটি প্রথম পোস্ট হতে দেখা যায়।

‘গুপ্ত টেলিভিশন’ পেজটি পর্যবেক্ষণ করলে পেজের ধরনে উল্লেখ পাওয়া যায়, ‘এটি একটি স্যাটায়ার ও প্যারোডি বা ব্যঙ্গানুকরণ পেজ।’ এছাড়াও, পেজটি পর্যবেক্ষণ করে দেখা যায়, এরূপ আরো অনেক ব্যঙ্গাত্মক পোস্ট পেজটিতে রয়েছে। এ থেকে নিশ্চিত হওয়া যায় যে, আলোচিত পোস্টটিও মূলত ব্যঙ্গাত্মক কনটেন্ট হিসেবেই তৈরি করা হয়েছে।

ফাতিমা তাসনিম ঝুমা এমন কোনো মন্তব্য করেছেন কিনা তা যাচাই করতে তার ফেসবুক প্রোফাইল পর্যবেক্ষণ করেও আলোচিত দাবির পক্ষে কোনো পোস্ট পাওয়া যায়নি।

সুতরাং, ডাকসু নেত্রী ফাতেমা তাসনিম জুমা ‘হাদি হত্যার বিচারের দাবিতে আমি সবচেয়ে বেশি সরব ছিলাম অথচ কোনো দল থেকে আমাকে সংরক্ষিত নারী আসনে এপ্রোচ ও করলো না’ শীর্ষক মন্তব্য করেছেন বলে প্রচারিত দাবিটি মিথ্যা।

তথ্যসূত্র

Share: