হাদি হত্যায় অভিযুক্ত ফয়সালকে জিজ্ঞাসাবাদ বন্ধের দাবি করেনি ডাকসু নেত্রী জুমা

সম্প্রতি, ইনকিলাব মঞ্চ নেতা ওসমান হাদির হত্যা ঘটনায় অভিযুক্ত ফয়সাল করিম মাসুদের সাংবাদিকদের সামনে করা মন্তব্য নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা হচ্ছে। এরই প্রেক্ষিতে ডাকসু নেত্রী ফাতেমা তাসনিম জুমা ‘আজকে ফয়সাল জামাতের নাম বলেছে, কাল ইনকিলাব মঞ্চ, পরশু হয়তো আমার নাম বলবে, এগুলো কোন তামাশা! অবিলম্বে ফয়সালকে জিজ্ঞাসাবাদ করা বন্ধ করতে হবে।’ শীর্ষক মন্তব্য করেছেন দাবিতে একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হয়েছে।

এরূপ দাবিতে ফেসবুকে প্রচারিত ফটোকার্ড দেখুন এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক


রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, ‘আজকে ফয়সাল জামাতের নাম বলেছে, কাল ইনকিলাব মঞ্চ, পরশু হয়তো আমার নাম বলবে, এগুলো কোন তামাশা! অবিলম্বে ফয়সালকে জিজ্ঞাসাবাদ করা বন্ধ করতে হবে। শীর্ষক কোনো মন্তব্য করেননি ডাকসু নেত্রী ফাতেমা তাসনিম জুমা। প্রকৃতপক্ষে, একটি স্যাটায়ার পেজের ব্যঙ্গাত্মক পোস্ট থেকে সূত্রপাত হওয়া পোস্টকে আসল খবর দাবিতে প্রচার করা হয়েছে।

উক্ত দাবিতে প্রচারিত পোস্টটি পর্যবেক্ষণ করে দাবির সপক্ষে কোনো তথ্যসূত্র পাওয়া যায়নি। এ বিষয়ে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করলে গণমাধ্যম কিংবা সংশ্লিষ্ট বিশ্বস্ত কোনো সূত্রেও আলোচিত দাবিতে কোনো সংবাদ বা তথ্য পাওয়া যায়নি। ‘দৈনিক মোল্লার দেশ’ নামক ফেসবুক পেজে গত ২২ মার্চ প্রকাশিত এ সংক্রান্ত মূল ফটোকার্ডটি প্রথম পোস্ট হতে দেখা যায়।

‘দৈনিক মোল্লার দেশ’ পেজটি পর্যবেক্ষণ করলে এরূপ আরো অনেক ব্যাঙ্গাত্মক পোস্ট পাওয়া যায় (, , )। এ থেকে নিশ্চিত হওয়া যায় যে আলোচিত পোস্টটিও মূলত ব্যাঙ্গাত্মক কনটেন্ট হিসেবেই তৈরি করা হয়েছে।

সুতরাং, ডাকসু নেত্রী ফাতেমা তাসনিম জুমা

‘আজকে ফয়সাল জামাতের নাম বলেছে, কাল ইনকিলাব মঞ্চ, পরশু হয়তো আমার নাম বলবে, এগুলো কোন তামাশা! অবিলম্বে ফয়সালকে জিজ্ঞাসাবাদ করা বন্ধ করতে হবে।’ শীর্ষক মন্তব্য করেছেন বলে প্রচারিত দাবিটি মিথ্যা।

তথ্যসূত্র

Share: