আ. লীগ বিরোধী দল হিসেবে রাজপথে থাকলে রাজাকাররা গর্তে ঢুকে যাবে শীর্ষক মন্তব্য করেননি ফজলুর রহমান

সম্প্রতি, কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ফজলুর রহমান ‘আওয়ামী লীগ কার্যকর বিরোধী দল হিসেবে রাজপথে থাকুক দেখবে রাজাকাররা অটোমেটিক গর্তে ঢুকে যাবে’ শীর্ষক মন্তব্যটি করেছেন দাবিতে একটি তথ্য ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে। 

ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন: এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।

ইনস্টাগ্রামে প্রচারিত পোস্ট দেখুন: এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ফজলুর রহমান ‘আওয়ামী লীগ কার্যকর বিরোধী দল হিসেবে রাজপথে থাকুক দেখবে রাজাকাররা অটোমেটিক গর্তে ঢুকে যাবে’ শীর্ষক কোনো মন্তব্য করেননি। প্রকৃতপক্ষে, ফজলুর রহমানের নামে খোলা ভুয়া একটি ফেসবুক পেজ থেকে প্রথমে উক্ত মন্তব্যটি প্রচার করা হয়। যা পরবর্তীতে ফজলুর রহমান করেছেন দাবিতে ইন্টারনেটে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে।

ফজলুর রহমানের মতো একজন প্রবীণ রাজনীতিবিদ আওয়ামী লীগ নিয়ে আলোচিত মন্তব্যটি করলে গণমাধ্যমে ফলাও করে সংবাদ প্রচার হতো। কিন্তু, প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করে গণমাধ্যম কিংবা বিশ্বস্ত সূত্রে আলোচিত দাবির সপক্ষে কোনো তথ্য পাওয়া যায়নি।

পরবর্তীতে আলোচিত দাবিটির সূত্রপাতের বিষয়ে অনুসন্ধানে দেখা যায়, “অ্যাডভোকেট ফজলুর রহমান” নামক একটি ফেসবুক পেজ থেকে সম্ভাব্য প্রথম পোস্টটি করা হয়। তবে, এই প্রতিবেদন লেখার সময় উক্ত পেজটি সক্রিয় পাওয়া যায়নি।

অন্যদিকে, সামাজিক যোগাযোগমাধ্যমে সংসদ সদস্য ফজলুর রহমানের নাম-ছবি ব্যবহার করে বেশকিছু ফেসবুক অ্যাকাউন্ট এবং পেজ পরিচালিত হতে দেখা যায়। যার কোনোটির সাথেই ফজলুর রহমানের সংশ্লিষ্ট নয় বলে রিউমর স্ক্যানারকে নিশ্চিত করেছিলেন ফজলুর রহমান।

সুতরাং, কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ফজলুর রহমান ‘আওয়ামী লীগ কার্যকর বিরোধী দল হিসেবে রাজপথে থাকুক দেখবে রাজাকাররা অটোমেটিক গর্তে ঢুকে যাবে’ শীর্ষক মন্তব্যটি করেছেন দাবিটি সম্পূর্ণ মিথ্যা।

তথ্যসূত্র

  • Rumor Scanner’s analysis 
Share: