প্রকাশ্যে নারী যাত্রীর স্বর্ণের চেইন ছিনতাইয়ের দাবিতে ভারতের সাজানো ভিডিও গণমাধ্যমে

সম্প্রতি, “নারী যাত্রীর অসতর্কতায় প্রকাশ্যে স্বর্ণের চেইন ছিনতাই” শিরোনামে একটি ভিডিও দেশিয় মূলধারার সংবাদ মাধ্যম বৈশাখী টিভিতে প্রচার করা হয়েছে। 

বৈশাখী টিভি’র ফেসবুক পেজে প্রচারিত ভিডিওটি দেখুন: এখানে (আর্কাইভ)।

বৈশাখী টিভি’র ইউটিউবে প্রচারিত ভিডিওটি দেখুন: এখানে (আর্কাইভ)।

একই ভিডিও ফেসবুকের ভিন্ন ভিন্ন অ্যাকাউন্ট ও পেজ থেকেও প্রচার হতে দেখা যায়। দেখুন: এখানে, এখানে, এখানে, এখানে এবং এখানে

ইন্সটাগ্রামে প্রচারিত ভিডিও দেখুন: এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, আলোচিত ভিডিওটি ট্রেনে নারী যাত্রীর অসতর্কতায় প্রকাশ্যে স্বর্ণের চেইন ছিনতাইয়ের বাস্তব কোনো ঘটনার দৃশ্য নয়। প্রকৃতপক্ষে, অভিনয়ের মাধ্যমে তৈরি একটি কনটেন্টকে বাস্তব ঘটনা হিসেবে প্রচার করা হয়েছে।

আলোচিত ভিডিওটির বিষয়ে অনুসন্ধানে ‘Raj Thakur’ নামের একটি ইন্সটাগ্রাম অ্যাকাউন্টে গত ১৫ মার্চে একই ভিডিওটি প্রচার হতে দেখা যায়।

ভিডিওটির ক্যাপশনে, এটি বিনোদন ও সচেতনতার উদ্দেশ্যে তৈরি করা একটি সাজানো ভিডিও বলে উল্লেখ করা হয়েছে। অ্যাকাউন্টটি পর্যবেক্ষণে একই ব্যক্তিদের ট্রেনে অনুরূপ একাধিক (, , ) ভিডিওর অস্তিত্ব লক্ষ্য করা যায়।

পাশাপাশি, ‘Raj Thakur’ নামক ফেসবুক পেজেও উক্ত ব্যক্তিদের অভিনীত একাধিক ভিডিও খুঁজে পাওয়া যায়। যা থেকে নিশ্চিতভাবে বলা যায় যে, তারা সচেতনতামূলক বিনোদনধর্মী কনটেন্ট বানিয়ে ফেসবুক ও ইউটিউবে প্রচার করে থাকেন।

সুতরাং, একটি সাজানো ভিডিওকে ট্রেনে নারী যাত্রীর অসতর্কতায় প্রকাশ্যে স্বর্ণের চেইন ছিনতাইয়ের বাস্তব ঘটনার দৃশ্য দাবিতে গণমাধ্যমসহ ইন্টারনেটে প্রচার করা হয়েছে; যা মিথ্যা।

তথ্যসূত্র

Share: