বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার দলের পলাতক নেতাকর্মীদের নিয়ে ডিসেম্বরে বাংলাদেশে ফিরে আত্মসমর্পণের পরিকল্পনা করছেন বলে বার্তা সংস্থা রয়টার্সের কাছে দাবি করেছেন। এরই প্রেক্ষিতে ‘শেখ হাসিনা আগমনের বার্তায় প্রস্তুতি স্বরূপ ফেনী জেলা আওয়ামী লীগের নেতৃত্বে জয় বাংলা স্লোগানে মিছিল’ দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।
উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন: এখানে, এখানে, এখানে এবং এখানে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত মিছিলের ভিডিওটি সাম্প্রতিক সময়ের নয়। প্রকৃতপক্ষে, ২০২২ সালে ফেনী জেলা আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত একটি বিক্ষোভ মিছিলের পুরোনো ভিডিওকে সাম্প্রতিক দাবিতে প্রচার করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানে ‘Nizam Uddin Hazari MP’ নামের একটি ফেসবুক পেজে ২০২২ সালের ১০ ডিসেম্বরে প্রকাশিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়, যার সঙ্গে আলোচিত দাবি সংবলিত ভিডিওটির মিল রয়েছে।

ভিডিওতে দৃশ্যমান ব্যানার এবং ক্যাপশন থেকে জানা যায়, এটি ঐ সময়ে অর্থাৎ ২০২২ সালের ডিসেম্বর মাসে ফেনী জেলা আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত একটি বিক্ষোভ মিছিলের দৃশ্য।
এছাড়া ‘Tofayel Ahmmed Topu’ নামক আরেকটি ফেসবুক অ্যাকাউন্টে একই তারিখে অর্থাৎ ২০২২ সালের ১০ ডিসেম্বরে প্রকাশিত একটি পোস্ট খুঁজে পাওয়া যায়। উক্ত পোস্ট থেকেও একই তথ্যের উল্লেখ পাওয়া যায়।
পাশপাশি ‘ফুলগাজী নিউজ’ নামক স্থানীয় সংবাদ মাধ্যমের ফেসবুক পেজেও আলোচিত সময়ে একই বিক্ষোভ মিছিলের ভিডিও প্রচার হতে দেখা যায়।
অর্থাৎ, প্রচারিত মিছিলের ভিডিওটি সাম্প্রতিক সময়ের নয়।
সুতরাং, ‘শেখ হাসিনা আগমনের বার্তায় প্রস্তুতি স্বরূপ ফেনী জেলা আওয়ামী লীগের নেতৃত্বে জয় বাংলা স্লোগানে মিছিল’ দাবিতে ২০২২ সালের পুরোনো মিছিলের ভিডিও প্রচার করা হয়েছে; যা বিভ্রান্তিকর।
তথ্যসূত্র
- BBC News বাংলা: ডিসেম্বরে আওয়ামী লীগের নেতাদেরসহ বাংলাদেশে ফিরে আত্মসমর্পণ করতে চান শেখ হাসিনা: রয়টার্স
- Nizam Uddin Hazari MP: Facebook Video
- Tofayel Ahmmed Topu: Facebook Post
- Fulgazinews24: Facebook Video


