সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও প্রচার করে দাবি করা হয়েছে, চট্টগ্রামের বড়বাজার নামের এলাকায় ভয়াবহ আগুন লেগেছে।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত ভিডিও দেখুন এখানে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, আগুন লাগার এই ভিডিওটি বাংলাদেশের নয়। প্রকৃতপক্ষে, ভারতের কলকাতার ঘটনাকে বাংলাদেশের দাবিতে প্রচার করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানে বাংলাদেশের গণমাধ্যম চ্যানেল২৪ এর ইউটিউব চ্যানেলে গত ১৫ নভেম্বর প্রকাশিত একটি ভিডিওর সাথে প্রচারিত ভিডিওর মিল পাওয়া যায়।

ভিডিওটির ক্যাপশন থেকে জানা যায়, এটি ভারতের কলকাতার বড়বাজারে আগুন লাগার দৃশ্য।
ভারতের সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের বাংলা সংস্করণের ওয়েবসাইটে প্রকাশিত এ সংক্রান্ত প্রতিবেদন থেকে জানা যায়, ১৫ নভেম্বর বড়বাজারের এজরা স্ট্রিটে একটি ইলেকট্রিক পণ্যের দোকানের দোতলায় প্রথম আগুন লাগে। তখনই দমকলকে খবর দেওয়া হয়। দমকলের ৬টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছালেও আগুন নেভাতে বেগ পেতে হয় তাদের। পরে আগুন ছড়ায় উলটোদিকের এক বিল্ডিংয়েও।
সুতরাং, ভারতের কলকাতার বড়বাজারে আগুন লাগার ঘটনাকে বাংলাদেশের দাবিতে প্রচার করা হয়েছে; যা মিথ্যা।
তথ্যসূত্র
- Channel24: YouTube Video


