পাকিস্তানের নয়, কারিনা কায়সারের কবরের পতাকাটি জাকের পার্টির 

সম্প্রতি, কারিনা কায়সারের কবরে পাকিস্তানের পতাকা দেখা গেছে দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত ভিডিও দেখুন এখানে, এখানে, এখানে, এখানে

অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমে একই দাবির পোস্ট দেখুন ইউটিউব, থ্রেডস, এক্স, ইনস্টাগ্রাম

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, কারিনা কায়সারের কবরে দেওয়া পতাকাটি পাকিস্তানের নয়। প্রকৃতপক্ষে, এটি জাকের পার্টির পতাকা। কারিনাকে দাফন করার দিন জাকের পার্টির ছাত্রী ফ্রন্টের পক্ষ থেকে পতাকাটি কবরের উপর বিছিয়ে দেওয়া হয়।

এ বিষয়ে অনুসন্ধানে গত ১৮ মে সময় টিভি প্রকাশিত একটি ভিডিও প্রতিবেদনেও কারিনার কবরের উপর একই পতাকা দেখা যায়। উক্ত ভিডিও এবং এ সংক্রান্ত স্ক্রিনশট ব্যবহার করে জাকের পার্টির একাধিক নেতাকর্মীর (এখানে, এখানে) ফেসবুক প্রোফাইলে পোস্ট করে জানানো হয়, কারিনা কায়সারের কবরের উপর থাকা পতাকাটি জাকের পার্টির।

সেদিন Odhora Islam Sneha Zpsf নামের একটি প্রোফাইল থেকে দেওয়া পোস্টে জানানো হয়, “জাকের পার্টির স্থায়ী কমিটির অন্যতম সদস্য জনাব কায়সার হামিদ ভাইয়ের মেয়ে কারিনা কায়সার এর শেষ বিদায়ে, জাকের পার্টি ছাত্রী ফ্রন্টের মাননীয় সভানেত্রীর পক্ষে থেকে জাকের পার্টি ছাত্রী ফ্রন্টের কেন্দ্রীয় ও মহানগর নেতৃবৃন্দ ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলি জানান।”

এই পোস্টে একই পতাকা এবং একটি ফুলের তোড়া দেখা যায়। পতাকাটি কারিনার কবরের উপর এবং ফুলের তোড়াটি কবরের পাশে রাখা হয়।

জাকের পার্টির ফেসবুক পেজ সূত্রে জানা যায়, কায়সার হামিদ দলটির স্থায়ী কমিটির সদস্য।

কায়সার হামিদ সম্প্রতি এক সাক্ষাৎকারেও বিষয়টি নিয়ে কথা বলেছেন। তিনি জানান, “আমি যেহেতু জাকের পার্টি করি, জাকের পার্টির তারা কেন্দ্র থেকে আসছিল, জাকের পার্টির একটা পতাকা তার উপরে দিছিল। এটা ফর টাইম বিইং। একদিনের জন্য ছিল। এখন তো বাধানো হইসে। এখন তো আর নাই।”

সুতরাং, কারিনা কায়সারের কবরে পাকিস্তানের পতাকা থাকার যে দাবি করা হয়েছে তা মিথ্যা।

তথ্যসূত্র

Share: