দেশে টানা অতি ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলের কারণে দেশের বিভিন্ন জেলায় ভয়াবহ বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়। এরই প্রেক্ষিতে, বন্যায় কবর থেকে লাশ বের হয়ে আসার দাবিতে একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে।
একই দাবিতে ইউটিউবে প্রচারিত ভিডিও এখানে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, বন্যায় কবর থেকে লাশ বের হয়ে আসার দাবিতে প্রচারিত ছবিটি আসল নয়। প্রকৃতপক্ষে, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে ভুয়া ছবি তৈরির মাধ্যমে এই দাবি প্রচার করা হয়েছে।
আলোচিত দাবিটির বিষয়ে অনুসন্ধানে মূল ধারার গণমাধ্যম বা কোনো নির্ভরযোগ্য সূত্রে এমন কোনো ছবির অস্তিত্ব পাওয়া যায়নি।
এছাড়া, ছবিটি পর্যবেক্ষণ এতে খানিকটা অস্বাভাবিকতা পরিলক্ষিত হয়। যেমন – লাশের ধরণ এবং প্রাকৃতিক পরিবেশের অসামঞ্জস্যতা লক্ষ্য করা যায়। যা সাধারণ কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি দিয়ে তৈরি কন্টেন্টে দেখা যায়।
বিষয়টি আরও নিশ্চিত হতে কৃত্রিম বুদ্ধিমত্তার সহায়তায় তৈরি কনটেন্ট শনাক্তকারী টুল ‘হাইভ ডিটেক্টের’ মাধ্যমে ছবি পরীক্ষা করে রিউমর স্ক্যানার। টুলটির বিশ্লেষণে দেখা যায়, ছবিটি এআই দিয়ে তৈরি হওয়ার সম্ভাবনা শতভাগ।
সুতারাং, বন্যায় কবর থেকে লাশ বের হয়ে আসার দাবিতে প্রচারিত ছবিটি এআই প্রযুক্তির সহায়তায় নির্মিত।
তথ্যসূত্র
- Rumor Scanner’s Analysis


