বন্যার পানিতে মানুষের নামাজ আদায় দাবিতে এআই ছবি প্রচার

দেশে টানা অতি ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলের কারণে দেশের বিভিন্ন জেলায় ভয়াবহ বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়। গত কয়েকদিনের বৃষ্টিতে ঘরবাড়ি, সড়ক, সেতু ও কৃষিজমির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বর্তমানে দেশের অন্তত ২০টি জেলা বন্যাকবলিত।

সম্প্রতি, এই বন্যায় পানিতে দাঁড়িয়ে মানুষ নামাজ আদায় করছে দাবিতে কয়েকটি ছবি একাধিক সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

১ম দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।

টিকটকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।

ইউটিউবে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।

এক্সে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।

২য় দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।

৩য় দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।

৪র্থ দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, বন্যার মধ্যেও মানুষ ইমামের পেছনে হাটুঁ সমান পানির মধ্যে দাঁড়িয়ে নামাজ আদায় করছে দাবিতে প্রচারিত ছবিগুলো আসল নয়। প্রকৃতপক্ষে, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে ভুয়া ছবি তৈরির মাধ্যমে এই দাবি প্রচার করা হয়েছে।

আলোচিত দাবিটির বিষয়ে অনুসন্ধানে মূল ধারার গণমাধ্যম বা কোনো নির্ভরযোগ্য সূত্রে এমন কোনো ছবির অস্তিত্ব পাওয়া যায়নি।

এছাড়া, ছবিগুলো পর্যবেক্ষণ এতে খানিকটা অস্বাভাবিকতা পরিলক্ষিত হয়, যেমন- একজন ইমাম পানির মধ্যে দাঁড়িয়ে নামাজ পড়াচ্ছেন, তার সামনে মাইক। নামাজে দাঁড়ানো ব্যক্তিদের কারো চেহারাই সম্পূর্ণ দেখা যায় না। এছাড়াও পেছনের কাতারে দাঁড়ানো ব্যক্তিদের শুধু শরীর রয়েছে, কিন্তু চেহারা নেই। যা সাধারণ কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি দিয়ে তৈরি কন্টেন্টে দেখা যায়।

বিষয়টি আরও নিশ্চিত হতে কৃত্রিম বুদ্ধিমত্তার সহায়তায় তৈরি কনটেন্ট শনাক্তকারী টুল ‘হাইভ মডারেশনের’ মাধ্যমে ছবি (, , , ) পরীক্ষা করে রিউমর স্ক্যানার। টুলটির বিশ্লেষণে দেখা যায়, ছবিটি এআই দিয়ে তৈরি হওয়ার সম্ভাবনা শতভাগ।

সুতারাং, বন্যার পানিতে মানুষ নামাজ আদায় করছে দাবিতে প্রচারিত ছবিগুলো এআই প্রযুক্তির সহায়তায় নির্মিত।

তথ্যসূত্র

  • Rumor Scanner’s Analysis 
Share: