‘ভারত বিরোধিতার কথা যারা বলে সবগুলোই রাজাকারের বাচ্চা’ শীর্ষক মন্তব্য করেননি ফজলুর রহমান

সম্প্রতি কিশোরগঞ্জ-৪ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট ফজলুর রহমানকে উদ্ধৃত করে ‘ভারত বিরোধিতার কথা যারা বলে সবগুলোই রাজাকারের বাচ্চা, এখন পর্যন্ত আমাদের সবচেয়ে কাছের বন্ধু ভারত’ শিরোনামে একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

উক্ত দাবিতে প্রচারিত ফেসবুক পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ফজলুর রহমান ভারতকে নিয়ে এমন কোনো মন্তব্য করেননি। প্রকৃতপক্ষে, একটি স্যাটায়ার পেজের ব্যঙ্গাত্মক পোস্ট থেকে সূত্রপাত হওয়া পোস্টকে আসল খবর দাবিতে প্রচার করা হয়েছে।

অনুসন্ধানের শুরুতে উক্ত দাবিতে প্রচারিত পোস্টটি পর্যবেক্ষণ করে দাবির সপক্ষে কোনো তথ্যসূত্র পাওয়া যায়নি। এ বিষয়ে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করলেও আলোচিত দাবির সপক্ষে নির্ভরযোগ্য সূত্রে কোনো তথ্যপ্রমাণ পাওয়া যায়নি। এছাড়া পোস্টটি যেই পেজ থেকে সর্বপ্রথম পোস্ট করা হয়েছে সেই পেজটি পর্যবেক্ষণ করলে এরূপ আরো অনেক ব্যাঙ্গাত্মক/ভিত্তিহীন ভুয়া পোস্ট পাওয়া যায়।

এছাড়া, তথ্যটি কোনো নির্ভরযোগ্য সূত্র বা গণমাধ্যমে প্রকাশিত হওয়ার প্রমাণও পাওয়া যায়নি। ফজলুর রহমানের মতো আলোচিত রাজনৈতিক ব্যক্তিত্ব এমন মন্তব্য করলে তা স্বাভাবিকভাবেই মূলধারার গণমাধ্যমে ব্যাপকভাবে প্রচারিত হওয়ার কথা ছিল। কিন্তু এই বিষয়ে কোনো সংবাদ বা প্রতিবেদন পাওয়া যায়নি। এ থেকে নিশ্চিত হওয়া যায় যে আলোচিত পোস্টটিও মূলত ব্যাঙ্গাত্মক/ভিত্তিহীন ভুয়া কনটেন্ট হিসেবেই তৈরি করা হয়েছে।

সুতরাং, ভারতকে জড়িয়ে ফজলুর রহমানের নামে প্রচারিত আলোচিত মন্তব্যটি ভুয়া ও বানোয়াট।

তথ্যসূত্র 

  • Rumor Scanner’s Own Analysis
Share: