পুলিশ হত্যার মামলায় নয়, শিক্ষার্থী হত্যাচেষ্টার মামলায় গ্রেফতার হয়েছেন সাবেক সমন্বয়ক রিয়াদ

বৈষম্যবিরোধী আন্দোলনের সাবেক সমন্বয়ক আবদুর রাজ্জাক বিন সোলাইমান ওরফে রিয়াদ পুলিশ হত্যা মামলায় গ্রেফতার হয়েছেন দাবিতে একটি তথ্য ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে।

ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন- এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।
ইনস্টাগ্রামে প্রচারিত পোস্ট দেখুন- এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, আবদুর রাজ্জাক বিন সোলাইমান ওরফে রিয়াদ পুলিশ হত্যা মামলায় গ্রেফতার হননি বরং, প্রেসিডেন্সি ইউনিভার্সিটির শিক্ষার্থী নির্জন সরদার বাঁধনকে হত্যাচেষ্টা মামলায় রিয়াদকে গ্রেফতার করা হয়েছে।
অনুসন্ধানের শুরুতে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করে প্রথম আলোর ওয়েবসাইটে গত ২৭ ফেব্রুয়ারি “চাঁদাবাজির মামলার পর এবার হত্যাচেষ্টা মামলায় কারাগারে সেই রিয়াদ” শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন পাওয়া যায়। উক্ত প্রতিবেদন থেকে জানা যায়, রাজধানীর প্রেসিডেন্সি ইউনিভার্সিটির শিক্ষার্থী নির্জন সরদারকে হত্যাচেষ্টার অভিযোগে করা মামলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক নেতা আবদুর রাজ্জাক বিন সোলাইমান ওরফে রিয়াদসহ চারজনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। গত ২৭ ফেব্রুয়ারি ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিলরুবা আফরোজ তিথি এ আদেশ দেন।
একই তথ্যে সংবাদ প্রকাশ করেছে কালের কণ্ঠ, দেশ রূপান্তর, ইত্তেফাক, বণিক বার্তা সহ জাতীয় মূলধারার গণমাধ্যমগুলোও।
অর্থাৎ, সাবেক সমন্বয়ক আবদুর রাজ্জাক বিন সোলাইমান ওরফে রিয়াদ প্রেসিডেন্সি ইউনিভার্সিটির শিক্ষার্থী নির্জন সরদারকে হত্যাচেষ্টার অভিযোগে গ্রেফতার করা হয়েছে।
পাশাপাশি, প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করে গণমাধ্যমে আলোচিত দাবির সপক্ষেও কোনো তথ্য পাওয়া যায়নি।
সুতরাং, সাবেক সমন্বয়ক আবদুর রাজ্জাক বিন সোলাইমান ওরফে রিয়াদ পুলিশ হত্যা মামলায় গ্রেফতার হয়েছেন শীর্ষক দাবিটি বিভ্রান্তিকর।
তথ্যসূত্র
- Prothom Alo- চাঁদাবাজির মামলার পর এবার হত্যাচেষ্টা মামলায় কারাগারে সেই রিয়াদ
- Kaler Kantho- চাঁদাবাজিকাণ্ডে আলোচিত সেই রিয়াদ আবারও গ্রেপ্তার
- Desh Rupantor- হত্যাচেষ্টা মামলায় সাবেক বৈষম্যবিরোধী নেতা রিয়াদ গ্রেপ্তার
- Ittefaq- শিক্ষার্থীকে ছুরিকাঘাত, চাঁদাবাজি কাণ্ডে আলোচিত সেই রিয়াদ আবারও গ্রেপ্তার
- Bonik Barta- শিক্ষার্থীকে ছুরিকাঘাত করে ফের গ্রেফতার রিয়াদ

