ফুলবাড়িয়ায় জামায়াতের বিদ্রোহী প্রার্থীর সাথে জোট সমর্থকদের হাতাহাতি দাবিতে আমার দেশের ভুয়া ফটোকার্ড প্রচার 

সম্প্রতি, ‘জামায়াতের বিদ্রোহী প্রার্থীর সাথে জোট সমর্থকদের হাতাহাতি, ফুলবাড়িয়া উত্তপ্ত’ শিরোনামে আমার দেশের ডিজাইন ডিজিটাল সংবলিত একটি ফটোকার্ড ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে। 

ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন: এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ফুলবাড়িয়ায় জামায়াতের বিদ্রোহী প্রার্থীর সাথে জোট সমর্থকদের হাতাহাতির কোনো ঘটনা ঘটেনি এবং আমার দেশও এমন তথ্যে ফটোকার্ড বা সংবাদ প্রকাশ করেনি। প্রকৃতপক্ষে, কোনো তথ্য প্রমাণ ছাড়াই আলোচিত দাবিতে উক্ত গণমাধ্যমের ডিজাইন নকল করে আলোচিত ফটোকার্ডটি তৈরি করে প্রচার করা হয়েছে।

অনুসন্ধানের শুরুতে আলোচিত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে দেখা যায়, আমার দেশের লোগো রয়েছে। এছাড়া, ফটোকার্ডটি প্রকাশের তারিখ হিসেবে ২২ জানুয়ারি, ২০২৬ উল্লেখ রয়েছে।

উক্ত সূত্র ধরে অনুসন্ধানে উক্ত আমার দেশের ফেসবুক পেজে গত ২২ জানুয়ারি এমন কোনো ফটোকার্ড খুঁজে পাওয়া যায়নি। এছাড়া, গণমাধ্যমটির ওয়েবসাইট ও ইউটিউব চ্যানেলেও এসংক্রান্ত কোনো তথ্য বা সংবাদ পাওয়া যায়নি।

এমনকি প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করেও আলোচিত দাবির সপক্ষে কোনো তথ্য অন্যকোনো গণমাধ্যম কিংবা বিশ্বস্ত সূত্রে পাওয়া যায়নি।

সুতরাং, ‘জামায়াতের বিদ্রোহী প্রার্থীর সাথে জোট সমর্থকদের হাতাহাতি, ফুলবাড়িয়া উত্তপ্ত’ শিরোনামে আমার দেশের নামে প্রচারিত ফটোকার্ডটি ভুয়া।

তথ্যসূত্র

Share: