গার্মেন্টস শ্রমিকদের তিন দিনের ছুটি ঘোষণা দাবিতে ২০২৪ সালের ভিডিও প্রচার

সম্প্রতি, “সকলকে জানানো যাচ্ছে যে আগামীকাল সোমবার থেকে পরবর্তী তিন দিন গার্মেন্ট বন্ধ থাকবে। গার্মেন্টস শ্রমিকদের হারের কারণে এই সময়ে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।” শীর্ষক ক্যাপশনে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

টিকটকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।

উক্ত প্রতিবেদন প্রকাশ অবধি ভিডিওটি প্রায় ৩ লাখ ৪৬ হাজারবার দেখা হয়েছে।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ছবিটি সাম্প্রতিক সময়ে গার্মেন্টস শ্রমিকদের তিন দিনের সাধারণ ছুটি ঘোষণার কোনো ঘটনার নয়। প্রকৃতপক্ষে, ২০২৪ সালে কোটা আন্দোলনকে কেন্দ্র করে সরকার তিন দিনের সাধারণ ছুটি ঘোষণার একটি পুরোনো ভিডিওর ছবির সাথে অডিও অংশ যুক্ত করে বর্তমানের দাবিতে প্রচার করা হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানে এনটিভির ইউটিউব চ্যানেলে ২০২৪ সালের ৪ আগস্ট ‘আগামীকাল থেকে তিনদিনের সাধারণ ছুটি’ শিরোনামে প্রচারিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওর সাথে আলোচিত দাবিতে প্রচারিত ছবি এবং অডিও অংশের মিল রয়েছে।

এ বিষয়ে আরো অনুসন্ধান করে প্রথম আলোর ওয়েবসাইটে ২০২৪ সালের ০৪ আগস্ট প্রকাশিত একটি প্রতিবেদন থেকে জানা যায়, সেদিন চাকরিতে কোটা সংস্কার দাবিকে কেন্দ্র করে সৃষ্ট পরিস্থিতিতে জনপ্রশাসন মন্ত্রণালয় এক প্রজ্ঞাপনের মাধ্যমে পরদিন সোমবার থেকে তিন দিনের (৫, ৬ ও ৭ আগস্ট, ২০২৪) সাধারণ ছুটি ঘোষণা করে।

সেসময় এ বিষয়ে অন্যান্য গণমাধ্যমগুলোও সংবাদ (, ) প্রকাশ করে।

এছাড়া, সাম্প্রতিক সময়ে গার্মেন্টস শ্রমিকদের জন্য তিন দিনের সাধারণত ছুটি ঘোষণা করার বিষয়ে গণমাধ্যম কিংবা বিশ্বস্ত সূত্রে কোনো তথ্য খুঁজে পাওয়া যায়নি। এমন ছুটি ঘোষণা করা হলে সে বিষয়ে গণমাধ্যমগুলোতে ঢালাওভাবে সংবাদ প্রচার হতো।

সুতরাং, সাম্প্রতিক সময়ে গার্মেন্টস শ্রমিকদের জন্য তিন দিনের সাধারণ ছুটি ঘোষণার দাবিটি ভুয়া ও বানোয়াট।

তথ্যসূত্র

Share: