গত ১২ ডিসেম্বর ঢাকার পুরানা পল্টনের বক্স কালভার্ট রোডে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি মাথায় গুলিবিদ্ধ হন। পরে সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় গত ১৮ ডিসেম্বর তিনি মৃত্যুবরণ করেন। ইনকিলাব মঞ্চের আহ্বানে ওসমান হাদির খুনিদের গ্রেফতার ও বিচারের দাবিতে জেলায় জেলায় অবরোধ কর্মসূচি পালিত হচ্ছে। এই দাবিতে গত ২৬ ডিসেম্বর রাতে শাহবাগ মোড় অবরোধ করে রাতভর অবস্থান কর্মসূচি পালন করে সংগঠনটির নেতাকর্মী ও সমর্থকরা। এই ঘটনাকে কেন্দ্র করে শাহবাগে অবস্থানরত একটি শিশুর হাতে ‘শাউয়া-মাউয়া সব ছিইড়া ফালাইতে হবে।- ওসমান হাদী’ লিখিত প্ল্যাকার্ড দাবিতে একটি ছবি ইন্টারনেটে বিভিন্ন প্লাটফর্মে প্রচার করা হয়েছে৷

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)৷
উক্ত দাবিতে ইনস্টাগ্রামে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, শিশুর হাতে প্ল্যাকার্ডে ‘শাউয়া-মাউয়া সব ছিইড়া ফালাইতে হবে।- ওসমান হাদী’ লেখা প্রচারিত ছবিটি আসল নয়। প্রকৃতপক্ষে, শিশুটির হাতে ভিন্ন লেখা সম্বলিত প্ল্যাকার্ডের একটি ছবিকে ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনা করে আলোচিত ছবিটি তৈরি করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানে অনলাইন পোর্টাল Jagoron News এর ফেসবুক পেজে গত ২৭ ডিসেম্বর প্রকাশিত পোস্টে একটি ছবি খুঁজে পাওয়া যায়। উক্ত ছবির সাথে আলোচিত ছবিটির আংশিক সাদৃশ্য লক্ষ্য করা যায়।
উক্ত পোস্টের ক্যাপশন থেকে জানা যায়, ছবিগুলো ২৬ ডিসেম্বর দিবাগত রাতে ওসমান হাদির হত্যার বিচারের দাবিতে ইনকিলাব মঞ্চের আহ্বানে শাহবাগ অবরোধ কর্মসূচির দৃশ্য।
উল্লিখিত ছবিটি পর্যবেক্ষণ করে দেখা যায়, এটির সাথে আলোচিত ছবিতে প্ল্যাকার্ড হাতে ধরা শিশুটি, আশেপাশের মানুষজন ও পারিপার্শ্বিক অন্যান্য বিষয়বস্তুর মিল রয়েছে। তবে, দুটি ছবিতে শিশুটির হাতে দুটি ভিন্ন প্ল্যাকার্ড রয়েছে।

পরবর্তীতে, জাতীয় দৈনিক আমার দেশের ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদনেও একই ছবি খুঁজে পাওয়া যায়। প্রতিবেদনটিতে যুক্ত ছবিতে প্ল্যাকার্ডে ‘আমিই হাদী/ জুলাই বিপ্লবের অতন্দ্র প্রহরী/ জান দেবো জলাই দেবো না!- ওসমান হাদি’ সূচক লেখা লক্ষ্য করা যায়।
অর্থাৎ, ‘আমিই হাদী/ জুলাই বিপ্লবের অতন্দ্র প্রহরী/ জান দেবো জলাই দেবো না!- ওসমান হাদি’ লিখিত প্ল্যাকার্ডের এর স্থলে ডিজিটাল প্রযুক্তির সহায়তায় ‘শাউয়া-মাউয়া সব ছিইড়া ফালাইতে হবে।- ওসমান হাদী’ লিখিত একটি বইয়ের কাভারের ছবি প্রতিস্থাপন করার মাধ্যমে প্রচারিত ছবিটি তৈরি করা হয়েছে।
প্রতিস্থাপিত বইয়ের কাভারের বিষয়ে অনুসন্ধানে জানা যায়, শরীফ ওসমান হাদির সীমান্ত শরিফ ছদ্মনামে ‘লাভায় লালশাক পুবের আকাশ’ নামে প্রকাশিত একটি কবিতাগ্রন্থ রয়েছে। এই বইটি প্রচ্ছদেই ‘শাউয়া-মাউয়া সব ছিইড়া ফালাইতে হবে।- ওসমান হাদী’ সূচক লেখাটি প্রতিস্থাপন করে আলোচিত ছবিতে ব্যবহার করা হয়েছে।
সুতরাং, হাদি হত্যার বিচার দাবিতে অবরোধ কর্মসূচিতে ‘শাউয়া-মাউয়া সব ছিইড়া ফালাইতে হবে।- ওসমান হাদী’ লিখিত প্ল্যাকার্ড হাতে এক শিশুর ছবিটি সম্পাদিত।
তথ্যসূত্র
- Jagoron News – Facebook Post
- আমার দেশ – শাহবাগে অবরোধ অব্যাহত, আছে নারী-শিশু ও বৃদ্ধরা
- Jagonews24 – ওসমান হাদি কবিতা লিখতেন ‘সীমান্ত শরিফ’ নামে


