গত ৫ এপ্রিল নোয়াখালী-৬ আসনের সংসদ সদস্য আব্দুল হান্নান মাসউদ ও তার স্ত্রী শ্যামলী সুলতানা জেদনীর ছবি সংযুক্ত করে একটি ফটোকার্ড প্রচার করে দাবি করা হয়েছে, ‘হান্নান মাসুদকে ডিভোর্স দিলেন তার স্ত্রী’।

এরূপ দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, আব্দুল হান্নান মাসউদকে তার স্ত্রী শ্যামলী সুলতানা জেদনী ডিভোর্স দিয়েছেন শীর্ষক দাবি সঠিক নয়। প্রকৃতপক্ষে কোনোরকম নির্ভরযোগ্য তথ্যপ্রমাণ ছাড়াই ভুয়া এই দাবি প্রচার করা হয়েছে।
আলোচিত দাবির বিষয়ে অনুসন্ধানে প্রচারিত পোস্ট পর্যবেক্ষণ করলে তাতে আলোচিত দাবির সপক্ষে কোনো নির্ভরযোগ্য তথ্যপ্রমাণের উল্লেখ পাওয়া যায়নি। পাশাপাশি, প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করলেও আলোচিত দাবির সপক্ষে কোনো নির্ভরযোগ্য তথ্যপ্রমাণ পাওয়া যায়নি।
এদিকে শ্যামলী সুলতানা জেদনীর ফেসবুক অ্যাকাউন্ট পর্যবেক্ষণ করলে আলোচিত দাবি প্রচারের ৭ দিন পর গত ১২ এপ্রিলে আব্দুল হান্নান মাসউদের সাথে একটি ছবি নিজের প্রোফাইল ছবি হিসেবে পোস্ট করে শ্যামলী সুলতানা জেদনীকে ক্যাপশনে ‘Home🤍’ লেখতে দেখা যায়। এছাড়াও, গত ৮ মে আব্দুল হান্নান মাসউদের সাথে ৯টি ছবি নিজের ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট করে শ্যামলী সুলতানা জেদনী লিখেছেন, ‘ক্রমশ এ গল্পে আরো পাতা জুড়ে নিচ্ছি!’
এছাড়াও, নিয়মিতভাবে আব্দুল হান্নান মাসউদের ফেসবুক অ্যাকাউন্টের পোস্ট শ্যামলী সুলতানা জেদনীকে তার নিজের ফেসবুক অ্যাকাউন্টে শেয়ার করতে দেখা যায়।
সুতরাং, আব্দুল হান্নান মাসউদকে তার স্ত্রী শ্যামলী সুলতানা জেদনী ডিভোর্স দিয়েছেন শীর্ষক দাবিটি মিথ্যা।
তথ্যসূত্র
- Shyamoli Sultana Jadni – Facebook Post
- Shyamoli Sultana Jadni – Facebook Post
- Shyamoli Sultana Jadni – Facebook Post
- Rumor Scanner’s analysis


