দিল্লিতে মার্কিন প্রতিনিধিদের সাথে শেখ হাসিনার বৈঠক দাবিতে ভুয়া ফটোকার্ড প্রচার

সম্প্রতি, ‘দিল্লিতে শেখ হাসিনার সঙ্গে মার্কিন প্রতিনিধিদের গুরুত্বপূর্ণ বৈঠক’ শিরোনামে জনকণ্ঠের ডিজাইন সংবলিত একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে। 

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত ফটোকার্ড দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।

ইনস্টাগ্রামে প্রচারিত ফটোকার্ড দেখুন এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, সাম্প্রতিক সময়ে দিল্লিতে শেখ হাসিনার সঙ্গে মার্কিন প্রতিনিধিদের বৈঠক অনুষ্ঠিত হয়নি। প্রকৃতপক্ষে কোনো তথ্যপ্রমাণ ছাড়াই ভুয়া ফটোকার্ডটি প্রচার করা হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানে উক্ত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে দেখা যায়, এটি জনকণ্ঠের লোগো বিকৃত করে তাদের ফটোকার্ডের ডিজাইনের আদলে আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।

‘Mamun Hossain’ নামক ফেসবুক অ্যাকাউন্ট থেকে ১৭ জানুয়ারি আলোচিত ফটোকার্ডটি পোস্ট হতে দেখা যায়। উক্ত ফেসবুক অ্যাকাউন্ট পর্যবেক্ষণ করলে জনকণ্ঠের লোগো বিকৃত করে এমন আরো অনেক ফটোকার্ড (, , ) পাওয়া যায়।

এছাড়া, সাম্প্রতিক সময়ে শেখ হাসিনার সাথে কোনো মার্কিন প্রতিনিধি দলের দিল্লিতে বৈঠক অনুষ্ঠিত হওয়ার বিষয়ে গণমাধ্যম কিংবা বিশ্বস্তসূত্রে কোনো তথ্য খুঁজে পাওয়া যায় নি। উক্ত ভুয়া ফটোকার্ডে শেখ হাসিনা ও মার্কিন পররাষ্ট্র দপ্তরের বেসামরিক নিরাপত্তা, গণতন্ত্র ও মানবাধিকারবিষয়ক আন্ডার সেক্রেটারি উজরা জেয়ার ছবি ব্যবহার করা হয়েছে।

উল্লেখ্য, ২০২৩ সালে উজরা জেয়া তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সাক্ষাৎ করেন। উজরা জেয়া উক্ত পদ থেকে ২০২৫ সালে বিদায় নিয়ে হিউম্যান রাইটস ফার্স্ট নামক মানবাধিকার সংস্থার প্রেসিডেন্ট ও সিইও পদে কর্মরত রয়েছেন।

সুতরাং, দিল্লিতে শেখ হাসিনার সঙ্গে মার্কিন প্রতিনিধিদের বৈঠক অনুষ্ঠিত হওয়ার দাবিটি ভুয়া ও বানোয়াট।

তথ্যসূত্র

Share: