সম্প্রতি, কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ ‘আরাফাতের ময়দানে অংশগ্রহণ করেছেন’ ক্যাপশনে একটি ছবি প্রচার করা হয়েছে। পাশাপাশি ঘটনাস্থলে অসংখ্য মানুষকে দাঁড়িয়ে থাকতে ও চলাফেরা করতে দেখা যায়।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ) এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ছবিটি আসল নয়। প্রকৃতপক্ষে, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে ছবিটি তৈরি করা হয়েছে।
আলোচিত দাবিটির বিষয়ে অনুসন্ধানে জাতীয় গণমাধ্যম বা কোনো নির্ভরযোগ্য সূত্রে এমন কোনো ছবির অস্তিত্ব পাওয়া যায়নি।পরবর্তীতে, হাসনাত আবদুল্লাহর ফেসবুক প্রোফাইল পর্যবেক্ষণ করে দেখা আলোচিত ছবিটি খুঁজে পাওয়া যায়নি।
এ বিষয়ে আরও অনুসন্ধানে দেখা যায়, গত ২৫ মে ‘আমাদের এআই’ নামের একটি ফেসবুক পেজ থেকে ছবিটি প্রচার করা হয়। পেজটির পরিচিতি অংশে উল্লেখ রয়েছে, ‘আমাদের পেইজে সকল ফটো এবং ভিডিও এআই দিয়ে তৈরি করা হয়। কেউ সিরিয়াসলি নিবেননা। যার কোন কিছুই বাস্তব নয়। সবকিছু বিনোদনের জন্য তৈরি করা হয়।’ এছাড়াও, পেজটি পর্যবেক্ষণ করলে এরূপ আরো অনেক এআই পোস্ট পাওয়া যায়। এ থেকে নিশ্চিত হওয়া যায় যে আলোচিত ছবিটিও মূলত এআই দিয়ে তৈরি করা হয়েছে।
উল্লেখ্য, ‘Comilla Telescope 24’ নামের একটি সংবাদমাধ্যম ২৮ মে হাসনাত আব্দুল্লাহকে নিয়ে একটি ভিডিও প্রকাশ করে। সেখানে দেখা যায়, হাসনাত আব্দুল্লাহ কুমিল্লার একটি মসজিদে ঈদের জামাত আদায়ের জন্য গিয়েছেন এবং সেখানে শিশুদের থেকে সালামী নিতেও তাকে দেখা যায়। তিনি হজে অংশ নিলে সেসময় তার সৌদি আরবে অবস্থান করার কথা। যা থেকে নিশ্চিত হওয়া যে, তিনি হজে যাননি।
সুতরাং, হাসনাত আবদুল্লাহ আরাফাতের ময়দানে উপস্থিত হয়েছেন দাবিতে প্রচারিত ছবিটি এআই প্রযুক্তির সহায়তায় নির্মিত।
তথ্যসূত্র
- Hasnat Abdullah – Facebook Page
- Comilla telescope 24 – ঈদের জামাতে হাসনাত আবদুল্লাহকে সালামী দিলেন ক্ষুদে ভক্ত
- Amader Ai- Facebook Post
- Rumor Scanner’s analysis


