‘পাকিস্তানকে ভালো লাগতেই পারে, উর্দু ভাষায় কথা বলতে শান্তি লাগে’ বলে মন্তব্য করেননি হাসনাত আবদুল্লাহ

সম্প্রতি, ‘পাকিস্তানকে ভালো লাগতেই পারে, ভারতকে ভালো নাই লাগতে পারে! উর্দু ভাষায় কথা বলতে শান্তি লাগে, তাই ইনকিলাব জিন্দাবাদ বলি- হাসনাত আব্দুল্লাহ’ শীর্ষক একটি দাবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হয়েছে।

উক্ত দাবিতে টিকটকে প্রচারিত পোস্ট দেখুন: এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, হাসনাত আবদুল্লাহ ‘পাকিস্তানকে ভালো লাগতেই পারে, ভারতকে ভালো নাই লাগতে পারে! উর্দু ভাষায় কথা বলতে শান্তি লাগে, তাই ইনকিলাব জিন্দাবাদ বলি’ শীর্ষক কোনো মন্তব্য করেননি। প্রকৃতপক্ষে, একটি স্যাটায়ার পেজের ব্যঙ্গাত্মক পোস্ট থেকে সূত্রপাত হওয়া পোস্টকে আসল খবর দাবিতে প্রচার করা হয়েছে।
উক্ত দাবিতে প্রচারিত পোস্ট পর্যবেক্ষণ করে দাবির সপক্ষে কোনো তথ্যসূত্র পাওয়া যায়নি। এ বিষয়ে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করলেও আলোচিত দাবির সপক্ষে নির্ভরযোগ্য সূত্রে কোনো তথ্যপ্রমাণ পাওয়া যায়নি।
আলোচিত দাবিতে প্রচারিত ফটোকার্ডের সূত্রপাতের বিষয়ে অনুসন্ধানে, মূলধারার গণমাধ্যম বাংলাভিশন টিভির ফটোকার্ডের আদলে তৈরি ‘গজবভিশন’’ নামের একটি ফেসবুক পেজে গত ২২ ফেব্রুয়ারি আলোচিত ফটোকার্ডটি পোস্ট হতে দেখা যায়। গজবভিশনের ওই ফটোকার্ড থেকেই মূলত আলোচিত দাবিটির সূত্রপাত হয়। সূত্রপাত দেখুন এখানে (আকার্ইভ)।
‘গজবভিশন’ পেজটি পর্যবেক্ষণ করলে ‘Page Satire/parody “দৃষ্টি জুড়ে গজব” > Entertainment only! Satirical take on trending news. Don’t take it seriously._Clinton > শুধু বিনোদনের জন্য! সমসাময়িক খবর ব্যঙ্গ-সারকাজমে উপস্থাপন। সিরিয়াস হবেন না। _হিটলার’ শীর্ষক বাক্যের উল্লেখ পাওয়া যায়।
এছাড়াও, পেজটি পর্যবেক্ষণ করলে এরূপ আরো অনেক ব্যঙ্গাত্মক পোস্ট পাওয়া যায়।
সুতরাং, এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ ‘পাকিস্তানকে ভালো লাগতেই পারে, ভারতকে ভালো নাই লাগতে পারে! উর্দু ভাষায় কথা বলতে শান্তি লাগে, তাই ইনকিলাব জিন্দাবাদ বলি’ শীর্ষক মন্তব্য করেছেন দাবিতে প্রচারিত তথ্যটি সম্পূর্ণ মিথ্যা।
তথ্যসূত্র
- Rumor Scanner’s Analysis
- GojobVision Facebook Page

