সরকারি অর্থের নিরাপত্তা নিয়ে হাসনাত আব্দুল্লাহর নামে ভুয়া মন্তব্য প্রচার

সম্প্রতি, জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ ““সরকারি টাকা-পয়সা, রাজস্ব একমাত্র জুলাইযোদ্ধা ও সমন্নয়কদের কাছে থাকলেই নিরাপদ” শীর্ষক মন্তব্য করেছেন দাবিতে একটি ফটোকার্ড ইন্টারনেটে প্রচার করা হয়েছে।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, হাসনাত আবদুল্লাহ এমন কোনো মন্তব্য করেননি। প্রকৃতপক্ষে, একটি স্যাটায়ার পেজের ব্যঙ্গাত্মক পোস্ট থেকে সূত্রপাত হওয়া পোস্টকে আসল খবর দাবিতে প্রচার করা হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানে আলোচিত দাবির পক্ষে মূলধারার কোনো গণমাধ্যম বা নির্ভরযোগ্য সূত্রে তথ্য বা সংবাদ পাওয়া যায়নি। তিনি এমন মন্তব্য করলে তা গণমাধ্যমে প্রকাশ হতো। এছাড়া, হাসনাত আবদুল্লাহর সাম্প্রতিক কোনো বক্তব্য বা সাক্ষাৎকারেও আলোচিত মন্তব্য করার কোনো প্রমাণ মেলেনি।

উক্ত ফটোকার্ডের সূত্রপাত অনুসন্ধানে জানা যায়, ‘Daily Mollar Desh’ নামের একটি ফেসবুক পেজে গত ৭ জুন আলোচিত ফটোকার্ডটি প্রথম পোস্ট করা হয়।

উল্লেখিত পেজটি পর্যবেক্ষণ করে দেখা যায়, এর অ্যাবাউট সেকশনে পেজটিকে স্যাটায়ার/প্যারোডি পেজ হিসেবে চিহ্নিত করা হয়েছে। পেজটিতে পূর্বেও এ ধরনের একাধিক তথ্য-প্রমাণহীন ও সার্কাজমধর্মী পোস্ট (, ,) প্রকাশ করা হয়েছে।

পরবর্তীতে, হাসনাত আবদুল্লাহ’র ফেসবুক প্রোফাইল পর্যবেক্ষণ করেও আলোচিত দাবি সমর্থিত কোনো তথ্য খুঁজে পাওয়া যায়নি।

সুতরাং, ‘“সরকারি টাকা-পয়সা, রাজস্ব একমাত্র জুলাইযোদ্ধা ও সমন্নয়কদের কাছে থাকলেই নিরাপদ’ শিরোনামে হাসনাত আবদুল্লাহকে উদ্ধৃত করে প্রচারিত মন্তব্যটি ভুয়া ও বানোয়াট।

তথ্যসূত্র

Share: