হাসনাত আবদুল্লাহর হাতে আল-কায়েদার পতাকা দাবিতে সম্পাদিত ছবি প্রচার 

সম্প্রতি, সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ হাতে চরমপন্থী ইসলামবাদী সংগঠন আল-কায়েদার পতাকা ধরে আছেন- এমন একটি ছবি ইন্টারনেটে বিভিন্ন প্লাটফর্মে প্রচার করা হয়েছে৷

উক্ত দাবিতে এক্সে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।

উক্ত দাবিতে ইউটিউবে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)৷

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, আলোচিত দাবিতে প্রচারিত ছবিটি আসল নয়। প্রকৃতপক্ষে, ভিন্ন একটি ছবিকে ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনা করে প্রচারিত ছবিটি তৈরি করা হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানে Omar Faruk ফেসবুক প্রোফাইলে গত ২৫ জুন প্রকাশিত একটি ছবি খুঁজে পাওয়া যায়। উক্ত ছবির সাথে আলোচিত ছবিটির আংশিক সাদৃশ্য রয়েছে।

উক্ত ছবিতে হাসনাত আবদুল্লাহ ও তার বাম পাশে থাকা সংসদ সদস্য সাইদ উদ্দিন আহমাদ হানজালার পোশাক-পরিচ্ছদ এবং ছবিতে থাকা অন্যান্য বিষয়বস্তু ও পটভূমির সাথে আলোচিত ছবিটির মিল রয়েছে। তবে, ছবিতে বাম থেকে শুরুতে থাকা ব্যক্তি ও তার এবং হাসনাত আবদুল্লাহর হাতে থাকা কালো কাপড়ে সাদা হরফ খচিত পতাকা সমেত পতাকাদণ্ড- এসব বিষয়ের সাথে আলোচিত ছবিটির অমিল রয়েছে। 

পরবর্তীতে, সাইদ উদ্দিন আহমাদ হানজালার ফেসবুক পেজে গত ২৫ জুন প্রকাশিত পোস্টেও মূল ছবিটি খুঁজে পাওয়া যায়।

অর্থাৎ, মূল ছবিটিতে বাম থেকে শুরুতে থাকা ব্যক্তির স্থলে ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনা করে হাতে পতাকাদণ্ড ধরা একজন ব্যক্তিকে প্রতিস্থাপন করে এবং হাসনাত আবদুল্লাহর হাতে কালো পতাকা সমেত পতাকাদণ্ড যুক্ত করে আলোচিত ছবিটি তৈরি করা হয়েছে।

সুতরাং, হাসনাত আবদুল্লাহর হাতে আল-কায়েদার পতাকা দাবিতে প্রচারিত ছবিটি সম্পাদিত।

তথ্যসূত্র

Share: