হাসনাত আবদুল্লাহকে জড়িয়ে কালের কন্ঠের সম্পাদিত ফটোকার্ড প্রচার

সম্প্রতি, জাতীয় নাগরিক পার্টির দক্ষিণের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লা “সন্তান নিয়ে স্ত্রী’কে অবিশ্বাস সন্দেহ আসিফ নজরুলের দিকে” শীর্ষক মন্তব্য করেছেন দাবিতে জাতীয় দৈনিক কালের কন্ঠ পত্রিকার লোগো সম্বলিত একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

ফেসবুকে প্রচারিত এমন ফটোকার্ড দেখুন এখানে।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, হাসনাত আবদুল্লাহকে নিয়ে উক্ত শিরোনামে কালের কণ্ঠ কোনো ফটোকার্ড প্রকাশ করেনি। প্রকৃতপক্ষে, হাসনাত আবদুল্লাহকে নিয়ে প্রকাশিত কালের কণ্ঠের ভিন্ন ফটোকার্ড ডিজিটাল প্রযুক্তির সহায়তার সম্পাদনার মাধ্যমে আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।এ বিষয়ে অনুসন্ধানে আলোচিত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে দেখা যায়, এতে কালের কন্ঠের লোগো এবং এটি প্রকাশের তারিখ ১৬ অক্টোবর ২০২৫ উল্লেখ রয়েছে।

প্রাপ্ত তথ্যের সূত্র ধরে কালের কন্ঠের পেজ এবং ওয়েবসাইটে এ সংক্রান্ত কোনো ফটোকার্ড বা সংবাদ খুঁজে পাওয়া যায়নি। তবে, পত্রিকাটির ফেসবুক পেজে ১৬ অক্টোবর “পুত্র সন্তানের বাবা হলেন হাসনাত আবদুল্লাহ ” শীর্ষক শিরোনামের একটি ফটোকার্ড খুঁজে পাওয়া যায়।

ফটোকার্ডটি পর্যালোচনা করে আলোচিত দাবিতে প্রচারিত ফটোকার্ডের ছবি ও গ্রাফিক্যাল ডিজাইনের সাথে এর সাদৃশ্য খুঁজে পাওয়া যায়। তবে আলোচিত ফটোকার্ডটিতে ‘সন্তান নিয়ে স্ত্রী’কে অবিশ্বাস সন্দেহ আসিফ নজরুলের দিকে’ শীর্ষক বাক্যের পরিবর্তে ‘পুত্র সন্তানের বাবা হলেন হাসনাত আবদুল্লাহ’ শীর্ষক বাক্য লেখা হয়েছে।

অর্থাৎ, ডিজিটাল প্রযুক্তির সহায়তায় কালের কন্ঠের ফটোকার্ড সম্পাদনা করে আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।

মূল ফটোকার্ড সংবলিত পোস্টটির কমেন্টে পাওয়া সংবাদ প্রতিবেদন থেকে জানা যায়, পুত্রসন্তানের বাবা হয়েছেন জাতীয় নাগরিক পার্টির নেতা হাসনাত আব্দুল্লাহ। বিষয়টি নিশ্চিত করেছেন এনসিপির আরেক নেতা সারজিস আলম। ১৬ অক্টোবর সকালে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে জন্ম নেয় এই নবজাতক।

তবে এই প্রতিবেদন এবং অন্যান্য গণমাধ্যম সূত্রে আলোচিত দাবিটির বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি।

সুতরাং, হাসনাত আবদুল্লাহ ‘“সন্তান নিয়ে স্ত্রী’কে অবিশ্বাস সন্দেহ আসিফ নজরুলের দিকে”’ শীর্ষক মন্তব্য করেছেন দাবিতে কালের কন্ঠের নামে প্রচারিত ফটোকার্ডটি সম্পাদিত।

তথ্যসূত্র

Share: