গত ফেব্রুয়ারিতে অনলাইনে দুইটি ছবির একটি কোলাজ প্রচার করা হয়েছে। একটি ছবিতে হাসনাত আবদুল্লাহর সাথে একজন পুরুষ ও আরেকটি ছবিতে হাসনাত আবদুল্লাহর সাথে একজন নারীকে দেখা যায়। ছবিটি প্রচার করে দাবি করা হয়েছে ছবিগুলো হাসনাত আবদুল্লাহর সাথে তার বাবা ও মায়ের ছবি।

এরূপ দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
এরূপ দাবিতে ইনস্টাগ্রামে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।
এরূপ দাবিতে টিকটকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ছবিতে হাসনাত আবদুল্লাহর সাথে থাকা পুরুষ হাসনাতের বাবা হলেও হাসনাত আবদুল্লাহর সাথে থাকা নারী হাসনাতের মা নন। প্রকৃতপক্ষে হাসনাত আবদুল্লাহর শিক্ষিকা মাহফুজা সুলতানাকে হাসনাতের মা দাবিতে প্রচার করা হয়েছে।
হাসনাতের সাথে থাকা পুরুষের বিষয়ে অনুসন্ধানে হাসনাত আবদুল্লাহর ফেসবুক অ্যাকাউন্টে ২০২২ সালের ৯ জানুয়ারিতে আলোচিত ছবিটি পাওয়া যায়। পোস্টে হাসনাত আবদুল্লাহ বলেন ছবিতে তার পাশে থাকা ব্যক্তি তার বাবা।

পরবর্তীতে হাসনাতের সাথে থাকা নারীর বিষয়ে অনুসন্ধানে হাসনাত আবদুল্লাহর ফেসবুক অ্যাকাউন্টে ২০১৬ সালের ১৩ জুলাইয়ে আলোচিত ছবিটি পাওয়া যায়। তবে ছবিতে থাকা নারীর পরিচয় উল্লেখ করা হয়নি। পোস্টের কমেন্টে ‘মো. মাসুদুর রহমান ফরহাদ’ নামের একজন ব্যক্তিকে উক্ত নারীকে ‘ম্যাম’ বলে উল্লেখ করতে দেখা যায়।
এরই সূত্র ধরে অনুসন্ধানে হাসনাত আবদুল্লাহর সাবেক শিক্ষাপ্রতিষ্ঠান কুমিল্লার বুড়িচং এর পারুয়ারা আব্দুল মতিন খসরু কলেজের ওয়েবসাইটে থাকা শিক্ষকদের তালিকায় থাকা ‘মাহফুজা সুলতানা’ নামের একজন শিক্ষিকার ছবি পাওয়া যায়। উক্ত শিক্ষিকার সাথে আলোচিত দাবিতে প্রচারিত ছবিতে থাকা নারীর মিল পাওয়া যায়।

এ বিষয়ে অধিকতর নিশ্চিত হতে পারুয়ারা আবদুল মতিন খসরু কলেজের অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর মো. সজিব ভূইয়ার সাথে যোগাযোগ করলে তিনি নিশ্চিত করেন এই নারী মাহফুজা সুলতানা। তিনি কলেজটির সমাজকর্ম বিভাগের সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান এবং তিনি হাসনাত আবদুল্লাহ’র শিক্ষিকা।
পরবর্তীতে হাসনাত আবদুল্লাহর মায়ের নামের বিষয়ে অনুসন্ধানে হাসনাত আবদুল্লাহর নির্বাচনী হলফনামা থেকে জানা যায়, হাসনাত আবদুল্লাহর মায়ের নাম জাহানারা ইয়াছমিন।
এ থেকে নিশ্চিত হওয়া যায় যে হাসনাত আবদুল্লাহর সাথে থাকা নারী তার মা নন।
সুতরাং, আলোচিত পোস্টের প্রথম ছবিতে হাসনাত আবদুল্লাহর সাথে থাকা পুরুষ তার বাবা হলেও দ্বিতীয় ছবিতে শিক্ষিকাকে হাসনাত আবদুল্লাহর মা উল্লেখ করে প্রচার করা হয়েছে; যা অর্ধসত্য।
তথ্যসূত্র
- Hasnat Abdullah – পাশে বসে থাকা ভদ্রলোক আমার বাবা।এটা…
- Hasnat Abdullah – Facebook Post
- Paruara Abdul Matin Khasru College – Website
- Statement of Md. Sajib Bhuiyan, Office Assistant-cum-Computer Operator, Paruara Abdul Matin Khasru College
- Bangladesh Election Commission – Md. Abul Hasnat
- Rumor Scanner’s analysis


