জামায়াত আমীর ও নায়েবে আমীর আগুনে দগ্ধ ইব্রাহীমকে আর্থিক সহায়তা করেছেন দাবিতে প্রচারিত ছবিটি এআই নির্মিত

পরিবারের অভাব-অনটন দূর করেতে সৌদি আরবে পাড়ি জমানো ফরিদপুরের যুবক ইব্রাহিম ইলেকট্রিশিয়ান হিসেবে কাজ করার সময় বৈদ্যুতিক কন্ট্রোল বোর্ড বিস্ফোরণে গুরুতর দগ্ধ হয়।দুর্ঘটনায় তার মুখমণ্ডল ও দুই হাতের বড় অংশ আগুনে ঝলসে যায়।

এরই প্রেক্ষিতে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ছবি প্রচার করে দাবি করা হয়েছে, বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির ডা. শফিকুর রহমান ও নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের ওই ব্যক্তিকে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের ২০ লাখ টাকার চেক তুলে দিচ্ছে।

উক্ত দাবিতে প্রচারিত ফেসবুকে পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, জামায়াতে ইসলামের আমির ও নায়েবে আমির আগুনে ঝলসে যাওয়া ব্যক্তিকে আর্থিক সাহায্য করেননি এবং প্রচারিত ছবিটি বাস্তব নয় বরং, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এর সহযোগিতায় আলোচিত ছবিটি তৈরি করা হয়েছে।

অনুসন্ধানের শুরুতে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করে টাকা দেওয়ার সপক্ষে কোনো তথ্য গণমাধ্যম কিংবা বিশ্বস্ত সূত্রে পাওয়া যায়নি।

তবে, বাংলানিউজ২৪ এর ওয়েবসাইটে প্রকাশিত একটি প্রতিবেদন থেকে জানা যায়, বৃদ্ধ মা-বাবার মুখে হাসি ফোটানো, পরিবারের অভাব-অনটন দূর করা আর স্বপ্নের একটি ভবিষ্যৎ গড়ার প্রত্যয় নিয়েই সৌদি আরবে পাড়ি দিয়েছিলেন ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ঘারুয়া ইউনিয়নের খারদিয়া গ্রামের যুবক ইব্রাহিম। জীবিকার সন্ধানে বিদেশে গিয়ে ভয়াবহ এক দুর্ঘটনা মুহূর্তেই ওলট-পালট করে দিয়েছে তার জীবন।

ইলেকট্রিশিয়ান হিসেবে কাজ করার সময় হঠাৎ একটি বৈদ্যুতিক কন্ট্রোল বোর্ড বিস্ফোরিত হয়। বিকট শব্দের সঙ্গে আগুনের লেলিহান শিখায় ঝলসে যায় তার মুখমণ্ডল ও দুই হাতের অনেকাংশ…।


এছাড়া, ছবিটি পর্যবেক্ষণ করে একাধিক অসঙ্গতি লক্ষ্য করা যায়। যেমন, উক্ত ব্যক্তির মুখাবয়ব, শফিকুর রহমান ও সৈয়দ আব্দুল্লাহ মো. তাহেরের চেহারার মধ্য অসংগতি কিংবা ব্রাকগ্রাউন্ডসহ বিভিন্ন উপাদানে অস্বাভাবিকতা দেখা যায়। এসব অসঙ্গতি সাধারণত এআই নির্মিত কনটেন্টে পরিলক্ষিত হয়।

বিষয়টি নিশ্চিত হতে এআই কনটেন্ট শনাক্তকারী প্ল্যাটফর্ম হাইভ ডিটেক্ট এ ভিডিওটি যাচাই করলে জানা যায়, এটি এআই দিয়ে তৈরি হওয়ার সম্ভাবনা প্রায় ৮৫ শতাংশ।

অর্থাৎ, ছবিটি এআই প্রযুক্তির মাধ্যমে তৈরি।

সুতরাং, জামায়াতে ইসলামীর আমির ও নায়েবে আমির আগুনে ঝলসে যাওয়া ব্যক্তিকে ইসলামী ব্যাংকের চেক দিয়ে আর্থিক সাহায্য করেছে দাবিতে প্রচারিত ছবিটি এআই প্রযুক্তির সহায়তায় নির্মিত।

তথ্যসূত্র

Share: