বিএনপির হয়ে হিরো আলমের নির্বাচন করার গুজব

সম্প্রতি, বিএনপির হয়ে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন করবেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল হোসেন ওরফে হিরো আলম শীর্ষক একটি দাবি ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে। 

টিকটকে প্রচারিত ভিডিও দেখুন: এখানে (আর্কাইভ)

টিকটকে প্রচারিত পোস্ট ৬০ হাজারের বেশি ভিউ হয়েছে। এছাড়া, ২৬শো এর উপরে রিয়েক্ট ও ৭৭টি কমেন্ট পাশাপাশি, ভিডিওটি ১৯৪ বার শেয়ার করা হয়েছে।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, বিএনপির হয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন করছেন না হিরো আলম বরং, হিরো আলম প্রথমে বগুড়া-৪ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন সংগ্রহ করেছিলেন। পরবর্তীতে আমজনতা দল থেকে মনোনয়নপত্র নেন। এরপর গত ১৫ জানুয়ারি তিনি নির্বাচনে অংশগ্রহণ করবেন না বলে জানান।

অনুসন্ধানের শুরুতে হিরো আলম আসন্ন নির্বাচন করছেন কি না সেবিষয়ে অনুসন্ধান করে রিউমর স্ক্যানার টিম। অনুসন্ধানে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করে নির্বাচন করার কোনো তথ্য পাওয়া যায়নি।

ইত্তেফাকের ওয়েবসাইটে গত ০৮ ফেব্রুয়ারি “নির্বাচনে আমার অভাব পূরণ করেছে ঢাকা ৮ আসনের এক প্রার্থী: হিরো আলম” শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন থেকে জানা যায়, কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম। আগে একাধিক জাতীয় সংসদ নির্বাচনে এমপি প্রার্থী হয়েছেন তিনি। এবারের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনেও বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসন থেকে নির্বাচন করার ঘোষণা দিয়েছিলেন। তবে, শেষ সময়ে ‘আমজনতা’ দল থেকে মনোনয়নপত্র নিলেও আর জমা দেননি।

গত ১৫ জনুয়ারি “যে তিন কারণে নির্বাচন না করার সিদ্ধান্ত হিরো আলমের” শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন থেকে জানা যায়, দেশের আলোচিত কনটেন্ট ক্রিয়েটর স্বতন্ত্র প্রার্থী আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসন থেকে আগেই নির্বাচন করার ঘোষণা দিয়েছিলেন। শুরুতে জানা গিয়েছিল, তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেবেন। তবে শেষ মুহূর্তে ‘আমজনতা’ দল থেকে মনোনয়নপত্র নেন তিনি। এরপর গত ১৫ জানুয়ারি জানিয়েছেন, তিনি মনোনয়নপত্র জমা দেবেন না এবং নির্বাচনে অংশ নেবেন না।

পাশাপাশি, হিরো আলমের ফেসবুক পেজ (, ), বিএনপির অফিসিয়াল এবং মিডিয়া সেলের ফেসবুক পেজেও হিরো আলম বিএনপির হয়ে নির্বাচন করার সপক্ষে কোনো তথ্য পাওয়া যায়নি।

সুতরাং, বিএনপির হয়ে হিরো আলমের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন করার দাবিটি মিথ্যা।

তথ্যসূত্র

Share: