হেযবুত তওহীদের এমাম হোসাইন মোহাম্মদ সেলিমের ছবি দাবিতে আওয়ামী লীগ নেতার ছবি প্রচার

সম্প্রতি, নারী ও মদের সাথে হেযবুত তওহীদের এমাম হোসাইন মোহাম্মদ সেলিমের আপত্তিকর ছবি দাবিতে কয়েকটি ছবির একটি কোলাজ সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

ফেসবুকে প্রচারিত এমন পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, আলোচিত দাবিতে প্রচারিত ছবিটি হেযবুত তওহীদের এমাম হোসাইন মোহাম্মদ সেলিমের নয়। প্রকৃতপক্ষে, পিরোজপুরের নাজিরপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশুতোষ বেপারীর একটি ভাইরাল ভিডিওর কয়েকটি স্ক্রিনশটের সমন্বয়ে তৈরি কোলাজকে আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে।

দাবিটির বিষয়ে অনুসন্ধানের VIRAL DRAMA নামের একটি ফেসবুক পেজে ২০২৩ সালের ১২ অক্টোবর প্রচারিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। ভিডিওটি পর্যালোচনা করে দেখা যায়, আলোচিত দাবিতে প্রচারিত ছবিগুলোর সাথে উক্ত ভিডিওর বেশকিছু অংশের মিল পাওয়া যায়।

এছাড়াও ভিডিওটির শিরোনাম থেকে জানা যায়, ভিডিওতে থাকা ব্যক্তির নাম আশুতোষ বেপারী। তিনি পিরোজপুরের নাজিরপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

পরবর্তীতে উক্ত তথ্যের সূত্রে জাতীয় দৈনিক যুগান্তরের ওয়েবসাইটে ২০২৩ সালের ১৫ জুন নারীর সঙ্গে আ.লীগ নেতার আপত্তিকর ভিডিও ভাইরাল শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়।

প্রতিবেদনটি পর্যালোচনা করে দেখা যায়, এতে ব্যবহৃত ছবির সাথে আলোচিত ভিডিওটির একটি দৃশ্যের মিল রয়েছে। এছাড়াও প্রতিবেদনটি থেকে একই তথ্য জানা যায়।

অর্থাৎ, পিরোজপুরের নাজিরপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের ছবিকে হেযবুত তওহীদের এমাম হোসাইন মোহাম্মদ সেলিমের ছবি দাবিতে প্রচার করা হয়েছে।

এছাড়াও হেযবুত তওহীদের এমাম হোসাইন মোহাম্মদ সেলিমের ফেসবুক প্রোফাইল থেকে প্রাপ্ত তার ছবির সাথে আলোচিত দাবিতে প্রচারিত ছবিগুলোর তুলনামূলক বিশ্লেষণ করে বেশ মিল পাওয়া গেলেও তাদের মধ্যে কিছুটা সূক্ষ্ম পার্থক্য লক্ষ্য করা যায়।

সুতরাং, নারী ও মদ নিয়ে হেযবুত তওহীদের এমাম হোসাইন মোহাম্মদ সেলিমের উল্লাসের ছবি দাবিতে ফেসবুক একটি ছবি প্রচার করা হচ্ছে; যা সম্পূর্ণ মিথ্যা।

তথ্যসূত্র

Share: