আদালতে শেখ মুজিবের ছবি টানানোর পুরোনো আদেশ সাম্প্রতিক দাবিতে প্রচার

ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম টিকটকে ইনডিপেনডেন্ট টেলিভিশনের সংবাদের একটি ফুটেজ প্রচার করে দাবি করা হচ্ছে, হাইকোর্ট সাম্প্রতিক সময়ে দেশের সব আদালতে বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানের ছবি টানানোর নির্দেশনা দিয়েছে।

উক্ত দাবিতে টিকটকে প্রচারিত ভিডিওটি দেখুন এখানে (আর্কাইভ)।

এই প্রতিবেদন প্রকাশ অবধি ভিডিওটি প্রায় ১ লক্ষ ৮০ হাজারবার দেখা হয়েছে।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, ইনডিপেনডেন্ট টেলিভিশনের আলোচিত ভিডিওটি প্রতিবেদনটি সাম্প্রতিক সময়ের নয়। প্রকৃতপক্ষে, ২০১৯ সালে হাইকোর্ট দেশের সব আদালতে শেখ মুজিবুর রহমানের ছবি টাঙানোর নির্দেশ দেয়। উক্ত নির্দেশনা নিয়ে সেসময় ইনডিপেনডেন্ট টেলিভিশনে প্রকাশিত সংবাদ প্রতিবেদনকেই সাম্প্রতিক সময়ের দাবিতে প্রচার করা হচ্ছে।

একই দাবিতে ২০২৪ সালের নভেম্বর মাসে ভিডিওটি প্রচার করা হলে সেসময় দাবিটি বিভ্রান্তিকর হিসেবে শনাক্ত করে ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করে রিউমর স্ক্যানার।

আদালতে শেখ মুজিবের ছবি টানানোর পুরোনো আদেশ সাম্প্রতিক দাবিতে প্রচার

Share: