সম্প্রতি, মূল ধারার গণমাধ্যম ‘সময় টিভি’ এর একটি টকশোতে সাংবাদিক ও কলামিস্ট মাহবুব আজীজ দাবি করেন, গত দেড় বছরে কোনো হিন্দু ব্যক্তি সরকারি চাকরি পায়নি।

গত ০৩ ডিসেম্বর সময় টিভির ইউটিউব চ্যানেলে প্রচারিত প্রায় সাড়ে ৩৮ মিনিটের উক্ত টকশোর ৩৪ মিনিট সময়ে মাহবুব আজীজের উক্ত মন্তব্যটি শোনা যাবে। দেখুন এখানে (আর্কাইভ)। সময় টিভি আলোচিত মন্তব্যটি আলাদাভাবে ভিডিও আকারে প্রকাশ করেছে। দেখুন এখানে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, হিন্দুদের চাকরি পাওয়া নিয়ে করা মাহবুব আজীজের মন্তব্যটি সঠিক নয়। প্রকৃতপক্ষে, ধর্মীয় কারণে সরকারি চাকরি না পাওয়ার কোনো কারণ নেই এবং গত দেড় বছরের মধ্যে একাধিক হিন্দু ব্যক্তির সরকারি চাকরি পাওয়ার প্রমাণ পাওয়া যাচ্ছে।
এ বিষয়ে অনুসন্ধানে জনপ্রশাসন মন্ত্রণালয়ের ওয়েবসাইটে ২০২৪ সালের ৩০ ডিসেম্বর প্রকাশিত বিভিন্ন ক্যাডার নিয়োগ সংক্রান্ত প্রজ্ঞাপনে একাধিক হিন্দু ধর্মাবলম্বী ব্যক্তির (সেঁজুতি বণিক, অনিক ব্যানার্জি, সৌভিক রায়) নাম পাওয়া যায়।

অর্থাৎ, এটি পরিষ্কার যে, সাংবাদিক মাহবুব আজীজ হিন্দুদের গত দেড় বছরে চাকরি না পাওয়া নিয়ে যে দাবি করছেন তা সঠিক নয়৷
সুতরাং, গত দেড় বছরে কোনো হিন্দু ব্যক্তি সরকারি চাকরি পায়নি শীর্ষক সাংবাদিক মাহবুব আজীজের দাবিটি মিথ্যা।
তথ্যসূত্র
- MOPA: Circular


