‘ভারতে মুসলিম নির্যাতনের কোন ঘটনা আমার সামনে আসেনি’ বলে মন্তব্য করেননি সালাহউদ্দিন আহমদ  

সম্প্রতি, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ‘ভারতে মুসলিম নির্যাতনের কোন ঘটনা আমার সামনে আসেনি: স্বরাষ্ট্রমন্ত্রী’ শীর্ষক মন্তব্য করেছেন দাবিতে একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এমন কোনো মন্তব্য করেননি। প্রকৃতপক্ষে, একটি স্যাটায়ার পেজের ব্যঙ্গাত্মক পোস্টকে সত্য ঘটনা হিসেবে প্রচার করা হয়েছে।

উক্ত দাবিতে প্রচারিত পোস্টগুলো পর্যালোচনায় দাবির পক্ষে কোনো নির্ভরযোগ্য তথ্যসূত্র পাওয়া যায়নি। এ বিষয়ে প্রাসঙ্গিক কী-ওয়ার্ডে অনুসন্ধান করলেও বিশ্বস্ত গণমাধ্যম বা নির্ভরযোগ্য সূত্রে দাবিটির সমর্থনে কোনো তথ্যপ্রমাণ মেলেনি।

আলোচিত দাবিতে প্রচারিত ফটোকার্ডের সূত্রপাতের বিষয়ে অনুসন্ধানে ‘আশার আলো’ নামের একটি ফেসবুক পেজে গত ১৪ মে আলোচিত ফটোকার্ডটি পোস্ট হতে দেখা যায়। ‘আশার আলো’ পেজটি পর্যবেক্ষণ করে এর পরিচিতি পর্বে ‘এই পেজটি ভাইরাল ও ট্রেন্ডিং বিষয়গুলোকে বিনোদনধর্মী সংবাদ আকারে প্রকাশ করে’ শীর্ষক তথ্যের উল্লেখ পাওয়া যায়।

এছাড়াও, পেজটি পর্যবেক্ষণ করলে এরূপ আরো অনেক ব্যঙ্গাত্মক পোস্ট পাওয়া যায়। এ থেকে নিশ্চিত হওয়া যায় যে, আলোচিত পোস্টটিও মূলত ব্যঙ্গাত্মক কনটেন্ট হিসেবেই তৈরি করা হয়েছে।

পরবর্তীতে, সালাহউদ্দিন আহমদ’এর ফেসবুক প্রোফাইল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ফেসবুক পেজ পর্যবেক্ষণ করেও আলোচিত দাবি সমর্থিত কোনো তথ্য খুঁজে পাওয়া যায়নি।

সুতরাং, ‘ভারতে মুসলিম নির্যাতনের কোন ঘটনা আমার সামনে আসেনি’ শিরোনামে সালাহউদ্দিন আহমদকে উদ্ধৃত করে প্রচারিত মন্তব্যটি ভুয়া ও বানোয়াট।

তথ্যসূত্র

Share: