সম্প্রতি ‘ভয়াবহ আগুনে পুড়ছে দেশ’ ক্যাপশনে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

উক্ত ক্যাপশনে প্রচারিত ফেসবুক ভিডিও দেখুন এখানে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওটি বাংলাদেশের নয় বরং, ২৬ নভেম্বর হংকংয়ের একটি বহুতল ভবন কমপ্লেক্সে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনার ভিডিওকে উক্ত দাবিতে প্রচার করা হয়েছে
আলোচিত ভিডিওতে মূলধারার গণমাধ্যম সময় টিভির লোগো থাকার সূত্রে গণমাধ্যমটির ফেসবুক পেজে গত ২৬ নভেম্বর প্রচারিত একটি লাইভ ভিডিওতে উক্ত অংশটিও খুঁজে পাওয়া যায়। ভিডিওটির ক্যাপশন থেকে জানা যায়, হংকংয়ের আবাসিক ভবনে ভয়াবহ আগুনের দৃশ্য এটি।

আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে জানা যাচ্ছে, ২৬ নভেম্বর স্থানীয় সময় দুপুরের দিকে হংকংয়ের তাই পো এলাকায় আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। বহুতল ভবন কমপ্লেক্সটির ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ৪৪ জন নিহত হয়েছেন। খোঁজ পাওয়া যাচ্ছে না প্রায় ৩০০ জনের।
সুতরাং, হংকংয়ের একটি বহুতল ভবন কমপ্লেক্সে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনার দৃশ্যকে বাংলাদেশে অগ্নিকান্ডের দৃশ্য দাবিতে প্রচার করা হয়েছে; যা মিথ্যা।


