আ.লীগ সমর্থকের বাড়ি ভাংচুর দাবিতে প্রচারিত ভিডিওটি ভিন্ন ঘটনার 

সম্প্রতি, ‘লোকটা আওয়ামী লীগ করার জন্য তার বাড়িঘর ভাঙচুর করতাছে’ শিরোনামে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওটি আওয়ামী লীগ করার জন্য কোনো ব্যক্তির বাড়িঘর ভাংচুরের কোনো ঘটনার নয়। প্রকৃতপক্ষে, ফরিদপুরে মাদক ব্যবসার অভিযোগে দম্পতির বাড়িতে ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনাকে আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানে জাগো নিউজের ইউটিউব চ্যানেলে গত ৫ জুন ‘মা’দক ব্যবসায়ীর বাড়িতে গুঁড়িয়ে আ’গুন ধরিয়ে দিল ক্ষু’ব্ধ গ্রামবাসী’ শিরোনামে প্রচারিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওর সাথে আলোচিত দাবিতে প্রচারিত ফুটেজের মিল রয়েছে।

এ বিষয়ে আরো অনুসন্ধান করে বাংলাদেশ প্রতিদিনের ওয়েবসাইটে গত ৫ জুন প্রকাশিত একটি প্রতিবেদন থেকে জানা যায়, সেদিন ভাঙ্গা পৌরসভার চন্ডীদাসদি মহল্লায় মাদক ব্যবসায় জড়িত থাকার অভিযোগে এক দম্পতির বাড়ির দুটি ভবন ভেঙে দিয়েছে এলাকাবাসী। এ সময় ভবনের বিভিন্ন আসবাবপত্র ভেঙ্গে তছনছ করে দেয় বিক্ষুব্ধ জনতা। এ ভবন দুটির মালিক ভাঙ্গা পৌরসভার চন্ডীদাসদি মহল্লার আইয়ুব শেখ (৫১)। এলাকাবাসীর অভিযোগ, চডীদাসদি মহল্লার আইয়ুব শেখ ও তার স্ত্রী ময়না আক্তার (৪৫) দম্পতি দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত।

এবিষয়ে অন্যান্য গণমাধ্যমগুলোতেও সংবাদ (, , ৩) প্রকাশ করা হয়েছে।

সুতরাং, ফরিদপুরে মাদক ব্যবসার অভিযোগে দম্পতির বাড়িতে ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনার ভিডিওকে আওয়ামী লীগ করার কারণে ব্যক্তির বাড়ি ভাংচুর দাবিতে প্রচার করা হয়েছে, যা মিথ্যা।

তথ্যসূত্র

Share: