বন্যা ও বৈরী আবহাওয়ায় গত ১৩ জুলাই এইচএসসি পরীক্ষা নেওয়া, প্রশ্নপত্রে ভুল, শিক্ষার্থীদের নিয়ে বিরূপ মন্তব্যের প্রতিবাদে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দেশের বিভিন্ন স্থানে শিক্ষার্থীদের বিক্ষোভ চলমান রয়েছে। এরই প্রেক্ষিতে ‘সাধারণ শিক্ষার্থী ভাই বোনদের উপর নির্যাতন ছাত্রদলের…’ ক্যাপশনে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।
উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)৷
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওর সাথে আলোচিত দাবিটির কোনো সম্পর্ক নেই এবং ঘটনাটি বাংলাদেশে ঘটেনি। প্রকৃতপক্ষে, গত ১৮ মে ভারতের ওড়িশা রাজ্যের ব্রহ্মপুরে এক যুবক ও তার বান্ধবীকে পূর্ব শত্রুতার জেরে দুই যুবকের মারধর করার ঘটনার ভিডিওকে আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে।
মূলত, ভারতের ব্রহ্মপুরের গিরি রোড এলাকায় ভুক্তভোগী উমেশ রথের ওপর অভিযুক্ত মুক্তেশ্বর কুমার সাহু ও আশীষ কুমার সাহু বাঁশের লাঠি দিয়ে হামলা করে। দুই পক্ষের পূর্ব শত্রুতার জেরে এই মারধরের ঘটনা ঘটেছে বলে ধারণা করা হয়। ভুক্তভোগী উমেশের সঙ্গে থাকা তার বান্ধবী বারবার হামলাকারীদের অনুরোধ করে থামানোর চেষ্টা করে এবং যুবকটিকে রক্ষা করার জন্য তার ওপর শুয়ে পড়েও অভিযুক্ত দুজন হামলা চালিয়ে যায়।
ভিন্ন দাবিতে গত ০৯ জুলাই ভিডিওটি প্রচার করা হলে সেসময় দাবিটি মিথ্যা হিসেবে শনাক্ত করে ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করে রিউমর স্ক্যানার।


