এইচএসসি বিক্ষোভে অপতথ্য: একই চক্রের পুনরাবৃত্ত কৌশল

সাম্প্রতিক বন্যার ঘটনার মধ্যে ১৩ জুলাই কুমিল্লাসহ একাধিক স্থানে অতিবৃষ্টিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়৷ সেদিন এইচএসসি পরীক্ষা ছিল। কিছু কেন্দ্রে জলাবদ্ধতার কারণে পরীক্ষার্থীরা ভোগান্তি পোহান। এর মধ্যেই সেদিন সকাল থেকে ভাইরাল হয় শিক্ষামন্ত্রীর সাথে ঢাকার এক পরীক্ষার্থীর অডিও রেকর্ড। ১২ জুলাই রাতের এই রেকর্ডে পরীক্ষার্থীদের উদ্দেশে মন্ত্রীকে বলতে শোনা যায়, ‘ওরা তো ফার্মের মুরগি, একটু বৃষ্টিতে ভিজলেই জ্বর চলে আসবে।’ এসব মিলিয়ে ক্ষোভ দেখা দেয় পরীক্ষার্থীদের মধ্যে। রাজপথে আন্দোলনের পাশাপাশি অনলাইনে এই বিক্ষোভ ঘিরে অপতথ্যের প্রবাহ ছিল চোখে পড়ার মতো। কিন্তু এই অপতথ্যগুলো বানালো কারা? কারাই বা তা ছড়িয়ে দিয়ে ভাইরাল করে এই অপতৎপরতায় উসকানি দিলো? এসব প্রশ্নের উত্তর খুঁজে বের করার চেষ্টা করেছে রিউমর স্ক্যানার।

বাংলাদেশের সাম্প্রতিক মাসগুলোয় বিভিন্ন ইস্যুতে অপতথ্য প্রচারের একটি সাধারণ ধরণ দেখেছে রিউমর স্ক্যানার। যে কোনো ইস্যুতে মূলত পুরোনো ভিডিও অথবা সমসাময়িক ঘটনার ফুটেজের প্রেক্ষাপট বদলে প্রচার, ভুয়া ফটোকার্ড, এআই কনটেন্ট এবং সার্কাজম পেজের মাধ্যমে ভুয়া মন্তব্য ছড়িয়ে দেওয়ার মাধ্যমে সম্মিলিতভাবে অপতথ্যের একটি প্রবাহ সৃষ্টি করা হয়। এইচএসসির এই ঘটনায়ও ঠিক একই ধরণ দেখতে পেয়েছে রিউমর স্ক্যানার৷

এইচএসসি ঘিরে অপতথ্যের প্রচার শুরু হয় ঘটনার দিনই, ১৩ জুলাই। পরীক্ষার্থীদের ভোগান্তিকে কেন্দ্র করে সেদিন মূলত বিভিন্ন দায়িত্বশীল ব্যক্তিদের নামে ভুয়া মন্তব্য ছড়ায়। শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের নামে পাঁচটি এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী, ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব, ছাত্রদলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মো. আমানউল্লাহ আমান, জাতীয় নাগরিক পার্টির মূখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর নামে একটি করে ভুয়া মন্তব্য ছড়ানো হয় সেদিন।

এসব পোস্ট বাকশাল 0.2 (, ), Mohsin Hossain (, ), রক্ষীবাহিনী – Rokkhibahini (, , ) এর মতো চিহ্নিত কিছু পেজ এবং ক্র্যাক প্লাটুন বাংলাদেশ (, ), Sajeeb Wazed Joy (, , ), Supporters of Bangladesh Awami League () এর মতো গ্রুপগুলো থেকে ছড়িয়ে দেওয়া হয়। এসব ভুয়া ফটোকার্ড বানায় Bengali Steam (, ), Daily Mollar Desh (), Gupto Television (, , , , ), রাষ্ট্রের রসিকতা – State Satire () নামের স্যাটায়ার/প্যারোডি পরিচয় নিয়ে চলা ফেসবুক পেজ। গেল বছর থেকে এসব পেজ নিয়মিত বিভিন্ন ইস্যুতে সংশ্লিষ্ট ব্যক্তিদের নামে ক্রমাগত ভুয়া মন্তব্য ছড়িয়ে আসছে।

১৪ জুলাই দিনভর আরো অন্তত ১৫টি ভুয়া মন্তব্য ছড়ায় অনলাইনে। যথারীতি এসব ভুয়া মন্তব্যের সৃষ্টি ‘Bengali Steam’ (, , ), ‘Gupto Television’ (, , , , , , ), ‘দৈনিক মোল্লার দেশ’ (, ), Daily Mollar Desh (), GojobVision (, ), নামের পেজগুলো থেকেই। এদিন এসব ভুয়া তথ্যের লক্ষ্যবস্তু বানানো হয় শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন (৬টি), স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ (১টি), মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন (১টি), প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী (১টি), ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির (১টি), ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আবিদুল ইসলাম খান (১টি), অভিনেতা মারজুক রাসেল (১টি), সিনিয়র সাংবাদিক আনিস আলমগীর (১টি), ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকা শেহরীন আমিন ভূঁইয়া মোনামী (১টি), এনসিপির কেন্দ্রীয় মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলমকে (১টি)।

এসব অপতথ্য ছড়ানোর তালিকায় ১৩ জুলাইয়ের গ্রুপ-পেজগুলোর (ক্র্যাক প্লাটুন বাংলাদেশ- , , , । Mohsin Hossain- । রক্ষীবাহিনী – Rokkhibahini – , , । Sajeeb Wazed Joy- , । Supporters of Bangladesh Awami League- , ) সাথে সেদিন যোগ দেয় Faceless Democracy – মুখহীন গণতন্ত্র (, , ), Kazi Mamun (, ), Mujibism Insights (), Area71 (, ), ফয়সাল মাহমুদ, (, ), নামের আরো কিছু প্রোফাইল, গ্রুপ ও পেজ। 

ভুয়া এসব মন্তব্য ১৪ জুলাই প্রায় সারাদিনই ব্যাপকভাবে ছড়ায় অনলাইনের নানা মাধ্যমে। তবে তাতেই সীমাবদ্ধ ছিল না অপতথ্যের এই ক্যাম্পেইন।

১৪ জুলাই দেশের একাধিক স্থানে পরীক্ষার্থীরা রাস্তায় নামেন, করেন বিক্ষোভ৷ কিছু স্থানে পুলিশের সাথে মুখোমুখি অবস্থানেও দেখা যায় তাদের। ঢাকার উত্তরায় আন্দোলনে আইনশৃঙ্খলা বাহিনী ও বিক্ষোভাকারীদের বাকবিতণ্ডার ঘটনা ঘটে। দিনাজপুরে পরিবহন শ্রমিক ও শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় কয়েকজন আহত হন। সংসদ ভবনে প্রবেশের চেষ্টা করলে সেদিন সন্ধ্যায় পুলিশ ছাত্রদের ওপর লাঠিপেটা করে। এতে বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পুলিশের সাথে এইচএসসি পরীক্ষার্থীদের ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। এসব ঘটনাকে পুঁজি করে অপতথ্য ছড়ায় একই গ্রুপ-পেজগুলোই। যেমন, Nucleus 71 নামের একটি পেজ থেকে সেদিন দাবি করা হয়, “সায়েন্সল্যাবের পিছনে অনেক শিক্ষার্থীদের তুলে নিয়ে পেটাচ্ছে ছাত্রদলের কর্মীরা।”

একই পেজ টানা আরো পোস্ট করতে থাকে এই ইস্যুতে। পূর্বেও বিভিন্ন সময়ে অপপ্রচারের প্রমাণ রয়েছে পেজটির বিরুদ্ধে। পেজটির এডমিন Zayan Chowdhury নামে এক ব্যক্তি Majumder Bijoy নামে আরেকজনকে ট্যাগ করে দেওয়া এক পোস্টে জানান, তাদের প্রথম পেজটি লক্ষাধিক অনুসারী নিয়ে স্থায়ীভাবে হারিয়ে যায়। এরপর দ্বিতীয় পেজটি দুই লক্ষ অনুসারী পার করেছিল, সেটিও চলে যায়। তারপর যায় লক্ষাধিক অনুসারীর আরও একটি পেজ। সর্বশেষ ছোট পরিসরে যে পেজটি চলছিল, সেটিও চলে গেছে।

একইদিন Arif Uzzaman নামের একটি প্রোফাইল থেকে দাবি করা হয়, ঢাকায় ৭ জন মারা গেছে। তবে প্রোফাইলটি থেকে ভাইরাল হয় আরেকটি পোস্ট, যাতে ছাত্রদল কর্তৃক সাধারণ শিক্ষার্থীকে গলা চেপে ধরা হয়েছে বলে দাবি করা হয়।

এই দাবিটি আরো যারা ছড়ান তাদের মধ্যে রয়েছে মাহিয়া মাহি, নুরুল আজিম রনি, Bangladesh Insiders, ইসলামিক ছাত্র শিবির, Nucleus 71, Shipon Islam প্রমুখ। মূলত একটি ভিডিও থেকে দাবিটি ছড়ায়। তবে যাচাইয়ে দেখা যায়, ছবি/ভিডিওতে থাকা দুইজন ব্যক্তিই ছিলেন ছাত্রদলের।

সেদিন পুলিশের সাথে ধাক্কাধাক্কিতে আন্দোলনকারী এক শিক্ষার্থী আহত হওয়ার দৃশ্যকে এআই দিয়ে সম্পাদনা করে ‘ক্র্যাক প্লাটুন বাংলাদেশ’ গ্রুপে পোস্ট করা হয় ‘প্রথম শহীদ’ ক্যাপশনে। একই পোস্ট শেয়ার হয় ‘Sajeeb Wazed Joy’ গ্রুপেও। পোস্টটি ভাইরাল হয় ‘তানভীর স্যার’ নামের একটি এডুকেশন গ্রুপ এবং ‘Cyclone-71’ নামের একটি পেজ থেকে।

এমন আরো একটি ভুয়া ছবি ছড়ায় প্রথম আলোর ডিজাইন নকল করে বানানো ফটোকার্ডের মাধ্যমে। ফরিদপুরে পুলিশ গুলি চালিয়েছে এবং তাতে শিক্ষার্থী আহত হয়েছে দাবি করে প্রচার হওয়া এই ফটোকার্ডটি ভাইরাল হয় Mujibism Insights 71 নামের একটি পেজ থেকে। রিলস আকারে প্রকাশ করা এই ভিডিওটি দেখা হয়েছে প্রায় চার লক্ষ বার। যাচাইয়ে দেখা যায়, ফটোকার্ডের ছবিটি ২০২৪ সালের।

ফটোকার্ডের মাধ্যমে অপপ্রচারের উদাহরণ আরো আছে৷ গুলিস্তান টিভিআব্দুর রউফ 0.1 নামের দুইটি পেজ থেকে শিক্ষামন্ত্রীর পদ থেকে আ ন ম এহছানুল হক মিলন পদত্যাগ করেছেন দাবিতে (, ) এআই ছবি ও ভুয়া ফটোকার্ড প্রচার করা হয়।

এই দুই পেজ থেকে পরবর্তী সময়েও এই আন্দোলন কেন্দ্রিক একাধিক অপতথ্য (, , ) প্রচার করা হয়েছে।

বঙ্গবন্ধুর আদর্শ সৈনিক নামের একটি পেজ থেকে সম্পাদিত একটি ছবি প্রচার করে দাবি করা হয়, শিক্ষার্থীরা ‘শেখ হাসিনাকে আবার ফেরত চাই’ প্ল্যাকার্ড হাতে মিছিল করছেন। ফ্যাক্টচেক হওয়ার পরও ছবিটি পেজটি থেকে সরানো হয়নি। পোস্টটিতে চার হাজারের বেশি রিয়েক্ট এবং চারশত শেয়ার হয়েছে।

পুরোনো ছবিকে পুলিশ ছাত্রদল মিলে শিক্ষার্থীদের ওপর হামলা বলে চালিয়ে দিতে দেখা গেছে Ali Noor নামের একটি প্রোফাইলকে। এই ব্যক্তি নিজের প্রোফাইলের পাশাপাশি রাজনৈতিক বিভিন্ন দলের গ্রুপেও ছবিটি পোস্ট করেন।

আন্দোলনের এসব অপতথ্যের মধ্যে ১৪ জুলাই দুপুরে Freedom Bangla News নামের একটি কথিত সংবাদভিত্তিক পেজ থেকে দাবি করা হয়, রাজশাহীতে বন্যায় পরীক্ষা খারাপ হওয়ায় শিক্ষার্থী আত্মহত্যা করেছে। দাবিটি পরবর্তীতে আওয়ামী পন্থী পেজগুলো থেকে শেয়ার করা হয়৷ তবে যাচাইয়ে রিউমর স্ক্যানার দেখেছে, ঘটনা ১২ জুলাইয়ের। গত বছর ওই শিক্ষার্থী আইসিটি বিষয়ে ফেল করেন। ফেল করার পর থেকে তিনি মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। এ বছর আবার পরীক্ষা খারাপ হওয়ায় তিনি আত্মহত্যা করেন। এই ঘটনার সাথে বন্যার কোনো সম্পর্ক নেই।

ফ্রিডম বাংলা নিউজ আওয়ামী লীগের পক্ষে বরারবই সরব একটি প্ল্যাটফর্ম। অপতথ্য প্রচারের পুরোনো ইতিহাসও আছে পেজটির বিরুদ্ধে।

রিউমর স্ক্যানারের সামগ্রিক বিশ্লেষণে দেখা যায়, শুধু এইচএসসির এই ইস্যুতেই নয়, পূর্বেও একাধিক ইস্যুতে উল্লিখিত আইডি-পেজ-গ্রুপ নিয়মিত অপতথ্য ছড়িয়েছে। রাষ্ট্রের রসিকতা – State Satire পেজের এডমিন মোঃ আল-আমিন স্যাটায়ার কনটেন্টের আড়ালে কালের কণ্ঠ’কে নকল করে শুরুতে ‘ধ্বজভঙ্গ টিভি’ নামে, মাঝে নিজ নামেই এবং পরে বর্তমান পেজটির মাধ্যমে ভুয়া মন্তব্য ছড়িয়ে গেছেন দায়িত্বশীলদের নামে। (দেখুন , , , )। এসব কনটেন্ট উল্লিখিত গ্রুপগুলোতেও শেয়ারের প্রমাণ মিলেছে।

ক্র্যাক প্লাটুন বাংলাদেশ গ্রুপ এবং এর সাথে একাধিক সার্কাজম পেজের মাধ্যমে মূলত ইস্যুভিত্তিক অপতথ্যগুলো প্রচার করা হয়। গ্রুপটির এডমিন হিসেবে Aronno Abir নামে একটি প্রোফাইল শনাক্ত হয়েছে। ১৬ জুলাই তার প্রোফাইলে পাওয়া এক পোস্ট থেকে জানা যায়, সেদিন ক্র‍্যাক প্লাটুনের সাথে যুক্ত অনেকগুলো আইডি ডিজেবল করে দেওয়া হয়েছে। কয়েকটা পেজও সাসপেন্ড। এই পোস্টের পর সার্চ করে ‘Bengali Steam’, ‘Gupto Television’, ‘রাষ্ট্রের রসিকতা – State Satire’ পেজগুলো ফেসবুকে পাওয়া যাচ্ছে না। এই চক্রে আরো আছে Ryan Drapper নামের আরেকটি প্রোফাইল। গত এপ্রিলে প্রথম এই প্রোফাইল থেকে স্বীকার করা হয় যে, InfoBangla, Daily Desher Kantho, ডেইলি টাইমস.কম, Gupto TV, Gupto Television, Bengali Steam পেজগুলো তারা পরিচালনা করেন। একই গ্রুপের সাথে সংশ্লিষ্ট Rebellious RoarLeo Cypher নামে আরো দুইটি প্রোফাইল শনাক্ত করেছে রিউমর স্ক্যানার।

এই অনুসন্ধানে শনাক্ত হওয়া একই গোষ্ঠীর সঙ্গে সংশ্লিষ্ট একাধিক পেজ, গ্রুপ ও প্রোফাইল বিভিন্ন সময়ের আলোচিত ইস্যুকে কেন্দ্র করে ধারাবাহিকভাবে একই ধরনের অপতথ্য প্রচার করে আসছে। এইচএসসি আন্দোলনের ক্ষেত্রেও তাদের ব্যবহৃত কৌশল যেমন ভুয়া মন্তব্য, এআইনির্ভর ছবি, পুরোনো ছবি-ভিডিওর নতুন প্রেক্ষাপট এবং ভুয়া ফটোকার্ডের চর্চা পূর্বের ঘটনাগুলোর সঙ্গে মিলে যায়। অর্থাৎ, সুনির্দিষ্ট সমন্বিত নেটওয়ার্ক ইস্যুভিত্তিকভাবে দ্রুত অপতথ্যের ঢেউ তৈরি করে জনমত প্রভাবিত করার চেষ্টা করছে। এই প্রবণতা অব্যাহত থাকলে ভবিষ্যতে যেকোনো সংবেদনশীল সামাজিক বা রাজনৈতিক ইস্যুতেও একই গোষ্ঠীগুলো আরও সংগঠিতভাবে বিভ্রান্তি ছড়াতে পারে, যা জননিরাপত্তা, সামাজিক স্থিতিশীলতা এবং তথ্যের প্রতি মানুষের আস্থার জন্য উদ্বেগজনক।

Share: