কুষ্টিয়ার পীর হত্যাকাণ্ডে আমির হামজার গ্রেফতার দাবিতে তাহেরীর মানববন্ধনের এআই ছবি প্রচার  

গত ১১ এপ্রিল আড়াইটার দিকে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় ধর্ম অবমাননার অভিযোগ তুলে আস্তানায় হামলা চালিয়ে এক ‘পীর’কে বেধড়ক পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়েছে। এ সময় আস্তানায় ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। এরই প্রেক্ষিতে, কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য আমির হামজাকে গ্রেফতার দাবিতে মানববন্ধনে দাঁড়িয়েছেন আরেক ইসলামিক আলোচিত বক্তা গিয়াস উদ্দিন তাহেরী দাবিতে একটি ছবি ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে। 

ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন: এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।

টিকটকে প্রচারিত পোস্ট দেখুন: এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, কুষ্টিয়ার দৌলতপুরে পীর হত্যাকাণ্ডের ঘটনায় সংসদ সদস্য আমির হামজার গ্রেফতারের দাবিতে গিয়াস উদ্দিন তাহেরীর মানববন্ধনে দাঁড়ানোর ছবিটি বাস্তব নয় বরং, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে তৈরি ছবিকে বাস্তব দাবিতে প্রচার করা হচ্ছে।

এ বিষয়ে অনুসন্ধানে কুমিল্লার দৌলতপুরে আলোচিত পীর হত্যাকাণ্ডের ঘটনায় গিয়াস উদ্দিন তাহেরী কোনো মানববন্ধন করেছেন কি না সে বিষয়ে অনুসন্ধান করে রিউমর স্ক্যানার। প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করে মানববন্ধনের কোনো গণমাধ্যম কিংবা বিশ্বস্ত সূত্রে পাওয়া যায়নি। এমনকি গিয়াস উদ্দিন তাহেরীর ফেসবুক পেজেও এ সংক্রান্ত কোনো তথ্য পাওয়া যায়নি।

পরবর্তীতে আলোচিত ছবিটি একাধিক এআই ডিটেক্টর দিয়ে যাচাই করে দেখা যায়, এটি এআই দিয়ে তৈরি হওয়ার সম্ভাবনা প্রায় শতভাগ

সুতরাং, আমির হামজাকে গ্রেফতারের দাবিতে গিয়াস উদ্দিন তাহেরীর মানববন্ধনের ছবিটি এআই জেনারেটেড।

তথ্যসূত্র

Share: