চাঁদাবাজির ভিডিও শেয়ার করলে সাইবার আইনে দ্রুত বিচার হবে’ এমন কোনো মন্তব্য তথ্যপ্রযুক্তি মন্ত্রী করেননি

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপনের ছবি সংযুক্ত একটি ফটোকার্ড প্রচার করে দাবি করা হয়, তিনি বলেছেন, “রাস্তায় চাঁদাবাজির ভিডিও ধারণ করে সোশ্যাল মিডিয়ায় প্রচার করলে সাইবার আইনে হবে দ্রুত বিচার।”

এরূপ দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, “রাস্তায় চাঁদাবাজির ভিডিও ধারণ করে সোশ্যাল মিডিয়ায় প্রচার করলে সাইবার আইনে হবে দ্রুত বিচার” শীর্ষক কোনো মন্তব্য ফকির মাহবুব আনাম স্বপন করেননি। প্রকৃতপক্ষে, তাকে জড়িয়ে কোনো তথ্য প্রমাণ ছাড়াই এই ভুয়া মন্তব্য প্রচার করা হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানে, আলোচিত দাবির পক্ষে মূলধারার কোনো গণমাধ্যম বা নির্ভরযোগ্য সূত্রে তথ্য বা সংবাদ পাওয়া যায়নি। তবে বাংলা নিউজ২৪ এর ২১ এপ্রিল প্রকাশিত এক প্রতিবেদনে জানা যায়, ওইদিন জাতীয় সংসদে উত্থাপিত প্রশ্নোত্তর পর্বে লিখিত প্রশ্নের জবাবে মন্ত্রী ফকির মাহবুব আনাম জানিয়েছেন, ‘কনটেন্ট ক্রিয়েটর’ পরিচয়ে মোবাইল বা ক্যামেরায় অনুমতি ছাড়া কোনো ব্যক্তির ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করলে ২০২৬ সালের সাইবার সুরক্ষা আইনে ৯০ দিনের মধ্যে তদন্ত শেষ করে দ্রুত বিচার নিশ্চিত করা হবে।

পরবর্তী অনুসন্ধানে দেখা যায়, “C16 Archive” নামের একটি সার্কাজমধর্মী ফেসবুক পেজ থেকে আলোচিত দাবিটির সূত্রপাত। পেজটি গত ২২ এপ্রিল একটি ফটোকার্ড আকারে দাবিটি প্রচার করে, যা পরবর্তী সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

‘C16 Archive’ নামের পেজটি তাদের অ্যাবাউট সেকশনে নিজেদের স্যাটায়ার/প্যারোডি প্ল্যাটফর্ম হিসেবে উল্লেখ করে দীর্ঘদিন ধরে তথ্য-প্রমাণহীন ও বিভ্রান্তিকর কনটেন্ট প্রচার করে আসছে। এ বিষয়ে রিউমর স্ক্যানার একাধিক ফ্যাক্ট-চেক প্রতিবেদন (,,) প্রকাশ করেছে। সাম্প্রতিক সময়ে পেজটি তাদের অ্যাবাউট সেকশন থেকে স্যাটায়ার/প্যারোডি সংক্রান্ত উল্লেখ সরিয়ে ফেললেও, তথ্য-প্রমাণবিহীন পোস্ট প্রচার অব্যাহত রেখেছে (,,)। ফলে, পেজটি কোনো পেশাদার বা নির্ভরযোগ্য উৎস নয়।

সুতরাং, তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম “রাস্তায় চাঁদাবাজির ভিডিও ধারণ করে সোশ্যাল মিডিয়ায় প্রচার করলে সাইবার আইনে হবে দ্রুত বিচার” শীর্ষক মন্তব্য করেছেন বলে প্রচারিত দাবিটি ভুয়া ও বানোয়াট।

তথ্যসূত্র

Share: