২০২৫ সালের আইসিটি প্রশ্নকে এআই দিয়ে সম্পাদনা করে প্রশ্নফাঁস দাবি

আগামীকাল (৩০ এপ্রিল) এসএসসির আইসিটি পরীক্ষা। এর প্রেক্ষিতে গতকাল দুপুর থেকেই আইসিটির প্রশ্নফাঁস হয়েছে দাবিতে একটি ছবি ছড়িয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।

উক্ত ছবি সংবলিত পোস্টগুলো দেখুন এখানে, এখানে

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত প্রশ্নের ছবিটি আসল নয়। প্রকৃতপক্ষে, এআই দিয়ে ২০২৫ সালের এসএসসির প্রশ্নের ছবিকে সম্পাদনা করে আইসিটির প্রশ্ন ফাঁস হয়েছে দাবিতে প্রচার করা হচ্ছে।

প্রচারিত প্রশ্নের ছবিটি বিশ্লেষণ করে এক পাতায় অন্তত ১৩টি ভুল বানান লক্ষ্য করা যায়। যেমন, ‘পরীক্ষার’কে লেখা হয়েছে ‘অরীক্ষার’, ‘যোগ’কে লেখা হয়েছে যোন, ‘কমান্ড’কে লেখা হয়েছে কয়ান্ড ইত্যাদি, যা সাধারণত এসএসসির মতো একটি পাবলিক পরীক্ষায় দেখা যায় না।

তাছাড়া, প্রশ্নপত্রের হেডিং ও ফরম্যাট মোটামুটি বোর্ড পরীক্ষার মতো হলেও লেখার ফন্ট, স্পেসিং ও এলাইনমেন্ট জায়গায় জায়গায় অসামঞ্জস্যপূর্ণ লক্ষ্য করা যাচ্ছে। সবমিলিয়ে, ছবিটি এআই দিয়ে সম্পাদিত বলে প্রতীয়মান হয়।

অনুসন্ধানে ২০২৫ সালের ঢাকা বোর্ডের এসএসসির প্রশ্নের সাথে আলোচিত প্রশ্নটির সিংহভাগ মিল পাওয়া যায়। তবে সেই প্রশ্নে বর্তমানে প্রচারিত প্রশ্নের মতো বানানগুলো পরিলক্ষিত হয়নি।

অর্থাৎ, ২০২৫ সালের ঢাকা বোর্ডের প্রশ্নকে এআই দিয়ে সম্পাদনা করে ভুয়া প্রশ্নটি তৈরি করা হয়েছে।

সুতরাং, এসএসসির আইসিটি প্রশ্নফাঁস দাবিতে প্রচারিত ছবিটি এআই সম্পাদিত।

তথ্যসূত্র

Share: