চট্টগ্রামের বন্যার ভয়াবহতার দাবিতে প্রচারিত ছবিটি এআই-নির্মিত

সম্প্রতি, চট্টগ্রামের বন্যার ভয়াবহতার দৃশ্য দাবিতে একটি ছবি ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে। ছবিতে দেখা যায়, একটি সেতু পানির নিচে ডুবে গেছে। একইসাথে ডুবেছে ঘরবাড়ি ও বিস্তৃর্ণ প্রান্তর।

এ সংক্রান্ত ফেসবুক পোস্ট দেখুন Anis Alamgir

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, বন্যার দৃশ্য দাবিতে প্রচারিত ছবিটি বাস্তব নয় বরং, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এর সহায়তায় আলোচিত ছবিটি তৈরি করে প্রচার করা হচ্ছে।

এ বিষয়ে অনুসন্ধানে নির্ভরযোগ্য কোনো সূত্র বা সংবাদমাধ্যমে ছবিটির অস্তিত্ব পাওয়া যায়নি।

পরবর্তী অনুসন্ধানে, গুগলের জেমিনি এআই টুলের মাধ্যমে যাচাই করে দেখা যায়, ছবিটি এআই দিয়ে তৈরি।

পরবর্তীতে, আরেক এআই শনাক্তকরণ টুল হাইভ ডিটেক্টেও ছবিটি এআই দিয়ে তৈরির সম্ভাবনা প্রায় শতভাগ বলে জানা যায়।

সুতরাং, চট্টগ্রামের বন্যার ভয়াবহতার দাবিতে প্রচারিত ছবিটি এআই প্রযুক্তির সহায়তায় নির্মিত।

তথ্যসূত্র

  • Ai Analysis
Share: