‘আবাসিক হোটেলে ধরা পড়লো NCP নেত্রী’ দাবিতে প্রচারিত ছবিটি এআই-সৃষ্ট

সম্প্রতি, আবাসিক হোটেলে ধ’রা পড়লো NCP নেত্রী শীর্ষক দাবিতে একটি ছবি ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে।

এ সংক্রান্ত ফেসবুক পোস্ট দেখুন এখানে, এখানে

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, আবাসিক হোটেলে ধরা পড়লো NCP নেত্রী দাবিতে প্রচারিত ছবিটি বাস্তব নয় বরং, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এর সহায়তায় আলোচিত ছবিটি তৈরি করে প্রচার করা হচ্ছে।

এ বিষয়ে অনুসন্ধানে নির্ভরযোগ্য কোনো সূত্র বা সংবাদমাধ্যমে ছবিটির অস্তিত্ব পাওয়া যায়নি।

পরবর্তী অনুসন্ধানে, ওপেন এআই টুলসের মাধ্যমে যাচাই করে দেখা যায়, ছবিটি এআই দিয়ে তৈরি এবং এতে ওপেন এআই থেকে জেনারেট হওয়া সিন্থআইডির ওয়াটারমার্কেরও অস্তিত্ব রয়েছে।

পরবর্তীতে, আরেক এআই শনাক্তকরণ টুল হাইভ ডিটেক্টেও ছবিটি এআই দিয়ে তৈরির সম্ভাবনা প্রায় শতভাগ বলে জানা যায়।

সুতরাং, এনসিপি নেত্রী আবাসিক হোটেলে ধরা পড়লো দাবিতে প্রচারিত ছবিটি এআই প্রযুক্তির সহায়তায় নির্মিত।

তথ্যসূত্র

  • Ai Analysis
Share: