হাজিদের সমবেত হওয়ার দৃশ্য দাবিতে প্রচারিত ছবিটি এ বছরের হজের নয়

সম্প্রতি, এবারের হজে লাখো হাজিদের সমবেত হওয়ার দৃশ্য দাবিতে একটি ছবি ইন্টারনেটে প্রচার হতে দেখা যায়।

ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন: এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।

ইনস্টাগ্রামে প্রচারিত পোস্ট দেখুন: এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।

ইউটিউবে প্রচারিত পোস্ট দেখুন: এখানে (আর্কাইভ)।

টিকটকে প্রচারিত পোস্ট দেখুন: এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, হাজিদের সমবেত হওয়ার দৃশ্য দাবিতে প্রচারিত ছবিটি এ বছরের নয়। প্রকৃতপক্ষে, আরাফার ময়দানে এ বছর হাজিদের সমবেত হওয়ার অন্তত চারদিন আগে থেকেই ছবিটি অনলাইনে পাওয়া যাচ্ছিল।

ছবিটির সূত্রপাত অনুসন্ধানে গত ২২ মে ‘Aseel Swaid’ নামের একটি এক্স প্রোফাইলে একই দাবিতে একই ছবি খুঁজে পাওয়া যায়।

তবে পোস্টে সংযুক্ত সৌদি আরবের ফ্যাক্টচেকিং প্রতিষ্ঠান ‘নো রিউমারস’ এর কমিউনিটি নোট থেকে জানা যায়, আরাফার ময়দানে এ বছর সমবেত হওয়ার দিনক্ষণ ছিল ২৬ মে। এর অন্তত চারদিন আগে থেকে এই ছবিটিকে এ বছরের হজে সমবেত হওয়ার দাবিতে ছড়াচ্ছিল, যা সম্ভব নয়।

রয়টার্সের এক প্রতিবেদন থেকেও জানা যায়, গত ২৬ মে আরাফাহ ময়দানে হাজিরা সমবেত হয়েছিলেন।

নো রিউমারস এর প্রতিষ্ঠাতা রায়ান আদিলও রিউমর স্ক্যানারকে জানিয়েছেন, ছবিটি এ বছরের নয়। এটি এআই জেনারেটেড।

সুতরাং, সৌদি আরবে চলতি বছর হাজিদের সমবেত হওয়ার দৃশ্য শীর্ষক দাবিটি বিভ্রান্তিকর।

তথ্যসূত্র

Share: