সম্প্রতি পুলিশের পোশাক পরা এক ব্যক্তিকে টুপি পরিহিত আরেক ব্যক্তির থুতনি চেপে ধরতে দেখা যাওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করে দাবি করা হচ্ছে, এটি ভারতে এক মুসলিম ব্যক্তির ওপর ভারতীয় পুলিশের নির্যাতনের দৃশ্য।
উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন: এখানে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, আলোচিত ভিডিওটি কোনো বাস্তব ঘটনার নয়। বরং, এটি ভারতীয় এক কনটেন্ট ক্রিয়েটরের তৈরি স্ক্রিপটেড বা সাজানো ভিডিও, যা আসল ঘটনা হিসেবে প্রচার করা হচ্ছে।
এ বিষয়ে অনুসন্ধানে ‘tushar_gahlot008’ ইউজারনেমের একটি ইনস্টাগ্রাম প্রোফাইলে গত ২১ এপ্রিল প্রকাশিত একই দৃশ্যের একটি ভিডিও পাওয়া যায়। প্রোফাইলটি পর্যালোচনা করে দেখা যায়, একই ব্যক্তিদের নিয়ে এ ধরনের আরও বহু ভিডিও সেখানে রয়েছে। পুরো প্রোফাইলজুড়েই একই ধরনের ভিডিও দেখা যায়।

পরবর্তীতে ওই ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের সূত্র ধরে একই নামে একটি ফেসবুক পেজ পাওয়া যায়। পেজটির বায়োতে এটিকে একটি কমেডি পেজ হিসেবে উল্লেখ করা হয়েছে।
সুতরাং, কনটেন্ট ক্রিয়েটরের তৈরি সাজানো ভিডিওকে ভারতে মুসলিম ব্যক্তির ওপর পুলিশের নির্যাতনের বাস্তব দৃশ্য হিসেবে প্রচার করা হয়েছে, যা মিথ্যা।
তথ্যসূত্র
- Tushar_gahlot008 – Instagram Post
- Rumor Scanner’s analysis.


