ভারত খোয়াই নদীর চাকমা বাঁধ খুলে দিয়েছে দাবিতে পাকিস্তানের পুরোনো ভিডিও প্রচার

চলমান বন্যায় ভারত বাংলাদেশের খোয়াই নদীর চাকমা বাঁধ খুলে দেওয়ার দাবিতে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও প্রচার করা হয়েছে।

ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওটি সাম্প্রতিক সময়ে ভারত বাংলাদেশের খোয়াই নদীর চাকমা বাঁধ খুলে দেওয়ার কোনো ঘটনার নয়। প্রকৃতপক্ষে, ২০২৪ সালে পাকিস্তানের বন্যার পুরোনো ভিডিওকে উক্ত দাবিতে প্রচার করা হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানের পাকিস্তানি গণমাধ্যম ‘HUM News’ এর ইউটিউব চ্যানেলে ২০২৪ সালের ৮ আগস্ট ‘Flood situation in different areas after rains in Pakistan | High Alert | Breaking News’ শিরোনামে প্রচারিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওর ১৮ সেকেন্ড অংশ থেকে ৩১ সেকেন্ড অংশের সাথে আলোচিত দাবিতে প্রচারিত ফুটেজের মিল রয়েছে।

ভিডিওটির বিস্তারিত বিবরণী থেকে জানা যায়, ভারী বর্ষণের কারণে পাকিস্তানের সিন্ধু প্রদেশে অবস্থিত সিন্ধু নদীর গড্ডু বাঁধ সংলগ্ন এলাকায় পানির উচ্চতা বেড়ে যায়। যার ফলে পাকিস্তানের বিভিন্ন অঞ্চলে বন্যার সৃষ্টি হয়। উক্ত ভিডিওতে দেখানো ক্লিপগুলো সেই সকল স্থানের বন্যা পরিস্থিতির ভিডিও।

তবে আলোচিত ভিডিওটি সম্পর্কে উক্ত গণমাধ্যমের ভিডিওটি ব্যতীত আর কোনো তথ্য পাওয়া যায়নি। অর্থাৎ, প্রাপ্ত তথ্যের ভিত্তিতে এটি নিশ্চিত হওয়া যাচ্ছে যে আলোচিত ভিডিওটি বাংলাদেশের বর্তমান বন্যার ভিডিও নয়।

এর আগেও, ২০২৪ সালে বাংলাদেশে বন্যার সময় একই ভিডিও ভিন্ন দাবিতে প্রচারিত হলে সে বিষয়ে ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করে রিউমর স্ক্যানার।

সুতরাং, পাকিস্তানে বন্যার পুরোনো ভিডিওকে সাম্প্রতিক সময়ে ভারত বাংলাদেশের খোয়াই নদীর চাকমা বাঁধ খুলে দেওয়ার দৃশ্য দাবিতে প্রচার করা হচ্ছে; যা মিথ্যা।

তথ্যসূত্র

Share: