নারী শিশু শিক্ষার্থীকে কথিত ছাত্রদল নেতার অপহরণ দাবিতে ভারতের ভিডিও প্রচার

সম্প্রতি, এক নারী শিশু শিক্ষার্থীকে কথিত ছাত্রদল কর্মীর অপহরণের দৃশ্য দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও প্রচার করা হয়েছে। প্রচারিত ভিডিওতে দেখা যায়, এক ব্যক্তি নারী শিক্ষার্থীর হাত ধরে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। তবে ভিডিওর শেষাংশে দেখা যায়, ওই শিক্ষার্থী প্রতিরোধ করে নিজেকে তার হাত থেকে রক্ষা করতে সক্ষম হয়।

ফেসবুকে প্রচারিতে এমন ভিডিও দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, আলোচিত ভিডিওটি কোনো ছাত্রদল কর্মীর নারী শিশু শিক্ষার্থীকে অপহরণের ঘটনার নয়। প্রকৃতপক্ষে, ভারতের উত্তর প্রদেশের হাপুর জেলায় সাম্প্রতিক সময়ে এক নারী শিক্ষার্থীকে হেনস্তার ঘটনার ভিডিওকে আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে।

আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটির বিষয়ে অনুসন্ধানে U.P East Youth Congress-এর ফেসবুক পেজে গত ১৪ ফেব্রুয়ারি একই ভিডিওটি প্রচারিত হতে দেখা যায়। ভিডিওটির শিরোনামে উল্লেখ করা হয়, এটি ভারতের ‍উত্তর প্রদেশের হাপু জেলায় দিনেদুপুরে এক নারী স্কুল শিক্ষার্থীকে হেনস্তার ঘটনার ভিডিও।

প্রাপ্ত তথ্যের সূত্র ধরে অনুসন্ধানে পরবর্তীতে উক্ত ঘটনায় একাধিক ভারতীয় গণমাধ্যমে প্রচারিত প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। প্রতিবেদনগুলো থেকে জানা যায়, এটি গত ১০ ফেব্রুয়ারির ঘটনা। ভিডিওতে দেখতে পাওয়া তিন মেয়ে শিক্ষার্থী টিউশনিতে যাচ্ছিলেন, এমন সময় রাস্তায় দাঁড়িয়ে থাকা এক যুবক তাদের একজনের হাত টেনে ধরে। তবে মেয়েটি চিৎকার করে এর প্রতিবাদ করে নিজেকে রক্ষা করে। এসময় ছেলেটি সেখান থেকে পালিয়ে যায় বলেও জানা যায়।

সুতরাং, ভারতে নারী শিশু শিক্ষার্থীকে হেনস্তার পুরোনো ভিডিওকে ছাত্রদল কর্মীর নারী শিক্ষার্থীকে অপহরণের দৃশ্য দাবিতে প্রচার করা হচ্ছে; যা সম্পূর্ণ মিথ্যা।

তথ্যসূত্র

Share: