সম্প্রতি, “রাজধানীতে ঈদের নামাজ শেষে, গরু জবাই করা ছুড়ি দিয়ে আওয়ামীলীগ নেতাকে প্রকাশ্য জবাই এবং কুপিয়ে হত্যা করলো বিএনপির সন্ত্রাসীরা। তিনি মিথ্যা মামলা স্বীকার হয়ে,জামিনে বেরিয়ে ঈদের দিন বাড়িতে এসেছিলেন কিন্তু বিএনপির সন্ত্রাসীরা তার নিজ বাড়িতেই হত্যা করলো।” শীর্ষক দাবিতে একটি ভিডিও ইন্টারনেটে প্রচার করা হচ্ছে।
ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন: এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।
ইনস্টাগ্রামে প্রচারিত পোস্ট দেখুন: এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।
ইউটিউবে প্রচারিত পোস্ট দেখুন: এখানে (আর্কাইভ)।
এক্সে প্রচারিত পোস্ট দেখুন: এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ঢাকায় গত ২৮ মে ঈদের নামাজ শেষে বিএনপি কর্তৃক কোনো আওয়ামী লীগের নেতাকে প্রকাশ্যে জবাই করে হত্যার মতো কোনো ঘটনা ঘটেনি, এমনকি ভিডিওটি বাংলাদেশেরই নয়। প্রকৃতপক্ষে, গত বছরের জুলাই মাসে ভারতের মুম্বাই শহরের পূর্বাংশে অবস্থিত অ্যান্টপ হিল নামক স্থানে শ্রাবণ নামের এক ব্যক্তিকে ছুরিকাঘাত করা হয়। সেই ঘটনার ভিডিও এটি।
অনুসন্ধানে, ভারতের মুম্বাইভিত্তিক অনলাইন সংবাদমাধ্যম Gallinews এর ওয়েবসাইটে গত বছরের ০২ জুলাই “Murder in Antophill , Kalwa ke Rehna wala ka hua murder ” শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন পাওয়া যায়। উক্ত প্রতিবেদনে থাকা ছবির সাথে আলোচিত ভিডিওর মিল রয়েছে।

প্রতিবেদনটি থেকে জানা যায়, অ্যান্টপ হিল নামক স্থানে শ্রাবণ নামের এক যুবককে ছুরিকাঘাতে আহত হন। পরবর্তীতে সেই যুবক হাসপাতালে মারা যান। নিহত শ্রাবণ কালওয়ার এলাকার বাসিন্দা ছিলেন।
একই তথ্যে সংবাদ প্রকাশ করেছে মুম্বাই টিভিও।
পরবর্তীতে অনুসন্ধানে জিও লোকেশন বিশ্লেষণ করে দেখা যায়, অ্যান্টপ হিল ভারতের মুম্বাই শহরের পূর্বাংশে অবস্থিত এবং কালওয়ার হচ্ছে মুম্বাই মহানগরের একটি অঞ্চল।
অর্থাৎ, প্রচারিত ভিডিওটি ভারতের।
পাশাপাশি, প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করে আলোচিত দাবির সপক্ষে কোনো তথ্য পাওয়া যায়নি।
সুতরাং, ভারতের মুম্বাইয়ের ঘটনাকে সম্প্রতি বাংলাদেশে ঈদের নামাজ শেষে বিএনপি কর্তৃক আ.লীগের নেতাকে প্রকাশ্যে জবাই করে হত্যার দৃশ্য দাবিতে প্রচার করা হচ্ছে; যা সম্পূর্ণ মিথ্যা।
তথ্যসূত্র
- Gallinews- Murder in Antophill , Kalwa ke Rehna wala ka hua murder
- Mumbai Tv- Report
- Google Location- 1, 2


